• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সমন্বিত কর্মসূচির আহ্বান ডা. জুবাইদা রহমানের দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে রংপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর ফার্মেসিতে নকল ও ভেজাল ওষুধের ঝুঁকি, নজরদারি জোরদারের দাবি আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায়, বদলাতে পারে মহিলা ও শিশু মন্ত্রণালয়ের নাম হত্যা, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন, যুবসমাজের ন্যায়বিচারের দাবি সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক সশস্ত্র বাহিনী গড়ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবায় অনন্য দৃষ্টান্ত জেডআরএফ, বিশ্বজুড়ে মানবিকতার প্রতীক হওয়ার প্রত্যাশা ডা. জুবাইদার আমিনবাজারের বদলে যাওয়া চেহারা দেখে সন্তুষ্ট প্রধানমন্ত্রী, দেশজুড়ে সবুজায়নের আহ্বান জেডআরএফের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান

২০ লক্ষ টাকার মাছ নিধন বরগুনায় পুকুরে বিষ দিয়ে।

রিপোর্টার: / ৫৯৯ পঠিত
আপডেট: বুধবার, ২৯ জুলাই, ২০২০

মোঃজুলহাস মিয়া,বরগুনা প্রতিনিধিঃ
বরগুনার পাথরঘাটা উপজেলায় শত্রুতার জেরে পুকুরে বিষ দিয়ে প্রায় ২০ লাখ টাকার মাছ মেরেছে দুর্বত্তরা । গতকাল গভীর রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পাথরঘাটা থানা পুলিশ ও উপজেলা মৎস্য অফিসার ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্থ মৎস্য চাষি ৬নং কাকচিড়া ইউনিয়নের পুর্ব বাইনচটকী গ্রামের খবির আহম্মেদ এর ছেলে আনোয়ার হোসেন। স্থানীয়রা জানান মৎস্য চাষি আনোয়ার হোসেন বাড়ির পাশে প্রায় ১০০ শতাংস জমির উপর মৎস্য খামাড় গড়ে তুলেন। এ আয়ে চলে তার সংসারসহ ছেলে মেয়েদের লেখা পড়ার খরচ। ইতিপুর্বেও আনোয়ার হোসেনকে অর্থিক ভাবে ঘায়েল করতে প্রতিপক্ষর কিছু লোকজন হুমকী দিত। এরই জের ধরে গভীর রাতে ওই পুকুরে গ্যাস ট্যাবলেট (বিষ) ছিটিয়ে প্রায় ১৫ লাখ পোনা মেরে ফেলে দুর্বত্তরা। এতে প্রায় ১৫-২০ লাখ টাকার ক্ষতি হয়। এ বিষয় ভুক্তভুগি আনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, ২০বছর যাবত ১(একর) জমিতে পোনা মাছ চাষ করি। আজ সকালে পুকুর থেকে মাছ মরা পানির দুর্গন্ধ পেয়ে পুকুর পাড়ে গিয়ে দেখি সব মাছের পোনা মরে ভেসে উঠে। এতে প্রায় ২০ লক্ষ্য টাকার ক্ষতি হয়। ক্ষতিগ্রস্থ মৎস্য চাষি আনোয়ার হোসেন আরও বলেন, মাছ না মেরে আমাকে মেরে প্রতিশোধ নিলেও পরিবারের ছেলে মেয়েরা বেঁচে যেত। মাছ মেরে আমার পুরো পরিবারকেই মেরে ফেলেছে। এবার না খেয়ে মরতে হবে। তিনি ঘাতকদের কঠোর শাস্তি দাবি করেন। পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন ঘটনা শুনেছি থানা থেকে পুলিশ পাঠিয়েছি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ