• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তানভিরুল ইসলামের নেতৃত্বে আখাউড়া-লাকসাম প্রকল্পে ১,৫১৮ কোটি টাকা সাশ্রয় বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব মালিকদের নতুন তথ্য: আইচি-নাগোয়া এশিয়ান গেমস হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু গাজী নজরুল ইসলামের বিষয়ে সংসদীয় চিঠির অপেক্ষায় নির্বাচন কমিশন দেশে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৫৫ দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: এমপি নজরুল ও তার স্ত্রীর রিমান্ড ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম: রিজভী নতুন তথ্য: পোকেমনের ৩০ বছর পূর্তিতে নতুন সাজে এএনএ

প্রতি মিনিটে মারা যাচ্ছেন, একজন যুক্তরাষ্ট্রে করোনায়।

রিপোর্টার: / ৪০৭ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বের মধ্যে করোনাভাইরাস মহামারিতে সর্বাধিক ভুক্তভোগী দেশের তালিকায় এখনও শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। ইতোমধ্যেই সেখানে করোনায় মোট প্রাণহানির সংখ্যা দেড় লাখ ছাড়িয়ে গেছে। এছাড়া, দেশটিতে প্রতি মিনিটে অন্তত একজন করোনাভাইরাস সংক্রান্ত জটিলতায় মারা যাচ্ছেন বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।বুধবার যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৪৬১ জন, যা গত ২৭ মে’র পর থেকে সর্বোচ্চ। ওইদিন দেশটিতে মৃতের তালিকায় নাম উঠেছিল ১ হাজার ৪৮৪ জনের।

গত দুই মাসের মধ্যে সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু বাড়ছে সর্বোচ্চ হারে। গত ১১ দিন ধরে দৈনিক এক হাজারের বেশি মানুষ মারা গেছেন সেখানে।

দেশটিতে গত তিন সপ্তাহ ধরে মৃত্যুর হার বাড়লেও জুনের পর থেকে প্রথমবারের মতো সাপ্তাহিক করোনায় আক্রান্তের হার কমতে দেখা গেছে

চলতি মাসে অ্যারিজোনা, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা ও টেক্সাসের হাসপাতালগুলোতে কোভিড-১৯ রোগীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। সংক্রমণ বৃদ্ধির কারণে মার্চ-এপ্রিলে জারি করা লকডাউন পুরোপুরি তুলে অর্থনৈতিক কার্যক্রম ফের চালুর সিদ্ধান্ত স্থগিত করতে বাধ্য হয়েছে মার্কিন প্রশাসন।

চলতি মাসে করোনায় মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলোর মধ্যে সবার চেয়ে এগিয়ে টেক্সাস। সেখানে অন্তত ৪ হাজার ৩০০ মানুষ এ অসুখে মারা গেছেন। এরপর ফ্লোরিডায় ২ হাজার ৯০০ এবং সর্বাধিক জনবহুল অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ায় ২ হাজার ৭০০ মানুষ মারা গেছেন বলে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ