• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব: ৪ রুটে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য বন্ধ জ্বালানি তেলের ডিপোগুলোতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ…. বাজারে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত, দাম বাড়ার আশঙ্কা নেই: বাণিজ্যমন্ত্রী ধর্ষকের রাজনৈতিক পরিচয় নয়, আইনের ভিত্তিতেই বিচার হবে: শামা ওবায়েদ গুমের শিকার পরিবারকে সহায়তার দাবি, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ ফখরুলের তারেক রহমান ১০ মার্চ উদ্বোধন করবেন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে জবাবদিহিতার সীমা নির্ধারণে আহ্বান তথ্যমন্ত্রী স্বপনের ভারত মহাসাগরে ইরানের যুদ্ধজাহাজ ডুবি, নিহত অন্তত ৮০ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর কেন্দ্রীয় সিদ্ধান্তে কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক বহিষ্কার কলাপাড়ায় গরু চরানো নিয়ে সংঘর্ষ, গুরুতর আহত ১

ডিয়ার ছোয়াদ এর হজ্জ প্রশিক্ষণ অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। 

ম.ব.হোসাইন নাঈম।। / ৩৪৫ পঠিত
আপডেট: শনিবার, ১১ মে, ২০২৪

মোঃ বেল্লাল হোসাইন নাঈম,স্টাফ রিপোর্টার।।

নোয়াখালীর চাটখিলে হজ্জ যাত্রীদের নিয়ে সরকার অনুমোদিত হজ্জ ট্রাভেল এজেন্সি ডিয়ার ছোয়াদ হজ্জ ইন্টারন্যাশনাল এর হজ্জ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ মে) চাটখিল পৌর বাজারের স্কাইভিউ রেস্টুরেন্টে এই হজ্জ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে হাদিসের উদ্ধৃতি দিয়ে বিশিষ্ট ওলামাগণ বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ‘যে ব্যক্তি একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হজ্জ করে, আর কোনোরূপ অশ্লীলতা ও গোনাহে লিপ্ত না হয়, সে হজ্জ শেষে সদ্য ভূমিষ্ঠ শিশুর ন্যায় নিষ্পাপ হয়ে বাড়ি ফিরে আসে। একটি কবুল হজ্জের বিনিময় জান্নাত ছাড়া আর কিছুই হতে পারে না।’

ডিয়ার ছোয়াদ হজ্জ ইন্টারন্যাশনাল এর চেয়ারম্যান আবু জাহেদুল আমিন টিপুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা করে টুমচর কামিল (এম.এ) মাদরাসার অধ্যক্ষ মাওলানা ইদ্রিস টুমচরী।

ডিয়ার ছোয়াদ হজ্জ ইন্টারন্যাশনাল এর ব্যবস্থাপনা পরিচালক মাওলানা সাখাওয়াত উল্লাহ’র সার্বিক ব্যবস্থাপনায় চাটখিল ইসলামী ডায়বেটিক সেন্টার এর ব্যবস্থাপনা পরিচালক ও হজ্ব পরিচালক মাওলানা রহমত উল্লাহ’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিএম এর নোয়াখালী জেলার সভাপতি ডাঃ এম এ নোমান, কড়িহাটি সালেমিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ সাইফুল্লাহ,
চাটখিল কামিল (এম.এ) মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মেহেদী হাছান রুবেল ভূঁইয়া, নোয়াখোলা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মানিক, চাটখিল কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি হিফজুর রহমান, চাটখিল কামিল মাদরাসার সহকারী অধ্যাপক আ.ন.ম মাসুম বিল্লাহ, রামগঞ্জ পাট বাজার জামে মসজিদের খতিব মাওলানা আব্দুর রহমান, মাওলানা আনসার উল্লাহ, মাওলানা মুকবুল আহমেদ, মাওলানা ইমান উদ্দিন নাঈম, মাওলানা আবু সাদেক, মাওলানা আবদুল বাতেন, মাওলানা দেলোয়ার হোসেন, মাওলানা তৈয়ব উল্লাহ, মাওলানা ইমাম হোসেন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ