• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি

কলাপাড়ায় খেপুপাড়া সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় এবারও সেরা/দৈনিক ক্রাইম বাংলা।। 

মোঃ নাহিদুল হক, কলাপাড়া(পটুয়াখালী)থেকে / ৫২২ পঠিত
আপডেট: রবিবার, ১২ মে, ২০২৪

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।।

পটুয়াখালীর কলাপাড়ায় এবারের এস,এস,সি পরীক্ষার্থীর ফলাফলে পরীক্ষার্থীর সংখ্যানুপাত, পাশের হার এবং জি.পি.এ-৫ এর দিক বিবেচনায় পৌর শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান খেপুপাড়া সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় উপজেলায় সেরা অবস্থানে রয়েছে। এ স্কুলে তিনটি বিভাগ থেকে মোট ১৮০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করে ১৭৭ জন উত্তীর্ন হয়েছে। এতে পাশের হার শতকরা ৯৮.৩৩। এ স্কুল থেকে ২৪ জন শিক্ষার্থী জি. পি.এ – ৫ পেয়েছে। এদের মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ১৭, মানবিকে ৫ এবং ব্যবসায় শিক্ষা থেকে ২ জন।

অপরদিকে, চরচাপলী ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয় পাশের হারের দিক থেকে প্রথম স্থান অধিকার করেছে। এ স্কুলে তিন বিভাগ থেকে মোট ৯৬ জন পরীক্ষার্থীর পরীক্ষাশ অংশ গ্রহন করে উত্তীর্ন হয়েছে ৯৫ জন। এ স্কুল থেকে জি. পি.এ-৫ পেয়েছে ২২ জন শিক্ষার্থী। এদের মধ্যে বিজ্ঞান বিভাগে ১৯ জন এবং মানবিকে ৩ জন। এ স্কুলের পাশের হার শতকরা ৯৯।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় ৩৩ টি মাধ্যমিক বিদ্যালয় থেকে মোট ২৯৭৫ জন পরীক্ষার্থীর এবারের পরীক্ষায় অংশ গ্রহন করেছে। এদের মধ্যে মাধ্যমিকে ১৯৪০ জন, দাখিলে ৮০৪ এবং ভোকেশনালে ২৩১।
এ ব্যাপারে ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান জানান, এ বছর এ উপজেলায় এস.এস.সির ফলাফল সন্তোষজনক। তবে মোট কতজন পরীক্ষার্থী উত্তীর্ন হয়েছে এর সঠিক সংখ্যা এখনো হাতে আসেনি বলে তিনি উল্লেখ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ