• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এমপি আনার কন্যা ডরিনের দাবি/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২৩৯ পঠিত
আপডেট: বুধবার, ১২ জুন, ২০২৪

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের কাছে সংসদ সদস্য আনোয়ারুল আজীমের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন দাবি জানিয়েছেন চাপের মুখে যাতে সঠিক তদন্ত বন্ধ করা না হয়। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এসে মন্ত্রীর কাছে এ দাবি জানান তিনি।

ডরিন বলেন, আমি শুনেছি, অপরাধীদের বাঁচাতে তদবির হচ্ছে। আমরা চাই, কোনো চাপে যাতে বিচার ব্যাহত না হয়। উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী তাকে বলেছেন যে অপরাধীদের ছাড় দেওয়া হবে না। ডরিন সাংবাদিকদের বলেন, ‘আমি আসলে স্বরাষ্ট্রমন্ত্রী আঙ্কেলের কাছে এসেছি যে আমার বাবা যে হত্যাকান্ডের শিকার হয়েছেন সেটার যাতে সঠিক বিচার হয় সঠিক বিচারটা যাতে আমাকে নিশ্চিত করে, সেই দাবি জানাতে।

জিজ্ঞাসাবাদের জন্য এরইমধ্যে অনেককে আটক করা হয়েছে আমি শুনেছি, অপরাধীদের বাঁচাতে অনেক জায়গা থেকে তদবির করা হচ্ছে। তাদের যেন ছেড়ে দেওয়া হয় সে জন্য চেষ্টা করা হচ্ছে যোগ করেন আনারের মেয়ে। তিনি বলেন, কোনো তদবিরের চাপে পড়ে এই হত্যাকান্ডের বিচার যাতে বন্ধ করার চেষ্টা না করা হয় সেই দাবি জানিয়েছি। আমি সঠিক বিচার চাই।

আমি বলতে চাই গিয়াস বাবু নামে যাকে আটক করা হয়েছে তিনি বাবার প্রতিপক্ষ না। আমাদের সঙ্গে তার কোনো শত্রুতাও নেই। আমার মনে অনেক প্রশ্ন জাগছে। গেল ১৭ তারিখে তার সঙ্গে ভাঙ্গায় দেখা হয়েছে সেখানে একটা টাকা দেওয়ার লেনদেনের কথা উঠেছে, যা আমি খবরে শুনেছি। আমার কথা হলো, এই টাকার যোগানদাতা কে? কেনো তারা এটা করিয়েছিল আপনারা দেখেছেন, তাকে আটকের আগে থানায় তিনি জিডি করেছেন যে তার তিনটি ফোন হারিয়েছে গেছে। একই দিনে একজন মানুষের তিনটি ফোন কীভাবে হারিয়ে যায় সেটাও আমার প্রশ্ন। এগুলো কী পরিকল্পিত ভাবে করা হয়েছে সে তো আমার বাবার শত্রু না। এই কাজ গুলো কে করাচ্ছে, সেটা আমি বারবার বলেছি।

ডরিন বলেন, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু চাচাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি নিয়ে গেছে। অবশ্যই তাদের কাছে সত্যিকারের কোনো তথ্য প্রমান আছে, সেটা আমি নিজেও জানি। সেই প্রমানের সাপেক্ষেই তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে। আসলে আমি এই হত্যাকান্ডের বিচার চাই। সঠিক তদন্তের মাধ্যমে আইনে যেভাবে বলা হয়েছে সেভাবে যাতে আমার বাবার হত্যার বিচার করা হয় আমি সেই দাবি জানিয়েছি। আমি শুনেছি, অনেক তদবির করা হচ্ছে। অনেক বড় বড় জায়গা থেকে ফোন আসছে, তাদের ছাড়িয়ে নেওয়ার জন্য।

তিনি বলেন, সঠিক বিচারের আশ্বাস দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, এ ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া  হবে না। যেটা আইনে আসবে, যেটা সত্য, সেটার বিচার হবে। আমি বিশ্বাসকরি, অপরাধীদের তিল পরিমাণ ছাড় দেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ