• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব: ৪ রুটে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য বন্ধ জ্বালানি তেলের ডিপোগুলোতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ…. বাজারে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত, দাম বাড়ার আশঙ্কা নেই: বাণিজ্যমন্ত্রী ধর্ষকের রাজনৈতিক পরিচয় নয়, আইনের ভিত্তিতেই বিচার হবে: শামা ওবায়েদ গুমের শিকার পরিবারকে সহায়তার দাবি, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ ফখরুলের তারেক রহমান ১০ মার্চ উদ্বোধন করবেন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে জবাবদিহিতার সীমা নির্ধারণে আহ্বান তথ্যমন্ত্রী স্বপনের ভারত মহাসাগরে ইরানের যুদ্ধজাহাজ ডুবি, নিহত অন্তত ৮০ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর কেন্দ্রীয় সিদ্ধান্তে কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক বহিষ্কার কলাপাড়ায় গরু চরানো নিয়ে সংঘর্ষ, গুরুতর আহত ১

ভোলায় ইকরা বাংলাদেশ স্কুল এন্ড মাদরাসায় কুরআনুল কারিমের সবক প্রদান অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২০৯ পঠিত
আপডেট: সোমবার, ১২ আগস্ট, ২০২৪

এম নজরুল ইসলাম।।

ইসলামি ও দ্বীনিশিক্ষা সমন্বিত অন্যতম প্রতিষ্ঠান ইকরা বাংলাদেশ স্কুল এন্ড মাদরাসায় কুরআনুল কারিমের সবক প্রদান অনুষ্ঠিত হয়।

সোমবার (১২ আগষ্ট) ভোলায় ইকরা বাংলাদেশ স্কুল এন্ড মাদরাসার নিজস্ব কার্যালয়ে অত্র প্রতিষ্ঠানের প্রিন্সিপাল আলহাজ মাও মুহা. ইসরাফিল আলম এর সভাপতিত্বে, হিফয বিভাগের সিনিয়র শিক্ষক হাফেজ মুহা. ফাহিম এর সঞ্চালনায় দ্বীপজেলা ভোলার রত্ন আল্লামা মুফতি ইয়াছিন নবীপুরি সাহেব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নাযেরা বিভাগের ৬ জন ছাত্রকে কুরআনুল কারিমের সবক প্রদান করেন।

এ সময় তিনি বলেন, পবিত্র কুরআন মাজিদের প্রতি যত্নশীল মনোযোগ সহকারে শেখা ও সুন্দর, শুদ্ধভাবে তিলাওয়াত করার ওপর গুরুত্বারোপ করেন। পবিত্র কুরআন মাজিদের হাফেজরা আল্লাহর কুরআন সংরক্ষণ প্রক্রিয়ার অন্যতম অংশ। ইসলাম তাদের বিশেষ মর্যাদা দিয়েছে। হাফেজদের অন্তরে কুরআন সংরক্ষণ আল্লাহর কুদরতের বহি:প্রকাশ। কেননা পৃথিবীর আর কোনো ধর্মগ্রন্থ এভাবে সংরক্ষণের নজির নেই। পবিত্র কুরআন মাজিদের শিক্ষা অর্জনের মাধ্যমে আজকের শিশুরাই হাফেজ হিসেবে গড়ে উঠে আগামীদিনে দেশ ও জাতির জন্য কল্যাণ বয়ে আনবে ও শিরক, বি’দাতমুক্ত সমাজ গড়ে তুলবে। তাই পবিত্র কুরআন হিফজ করার শিক্ষা প্রতিষ্ঠানগুলো রক্ষার দায়িত্ব আমাদের সবাইকে সম্মিলিতভাবে নিতে হবে।

সবক প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন মাও: আতাউর রহমান মোমতাজি।

নাযেরা বিভাগে সবক গ্রহণকারী শিক্ষার্থীরা হলেন,
১। ইয়াছিন আরাফাত ২। আশ্রাফুল ইসলাম
৩। আহনাফ আহম্মেদ ওয়াসি ৪। আইমান ইসলাম ৫। মুহা. জাকারিয়া ৬। ইমাম উদ্দিন।

সবশেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আল্লামা মুফতি ইয়াছিন নবীপুরি সাহেব।

এ সময় ইকরা বাংলাদেশ স্কুল এন্ড মাদরাসার শিক্ষক, অভিভাবকবৃন্দ ও হিফজ্ বিভাগের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ