• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় বিএনপি সভাপতিকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, আইনি পদক্ষেপের ঘোষণা নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে

অস্ত্র,গুলি ও মাদক সহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার হয়েছে বরগুনায়।

রিপোর্টার: / ৬৭১ পঠিত
আপডেট: বুধবার, ৫ আগস্ট, ২০২০

মোঃজুলহাস মিয়া,বরগুনা প্রতিনিধিঃর‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই ডাকাত, সন্ত্রাসী চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ব্যবসায়ী ও প্রতারকচক্রসহ বিভিন্ন অপরাধীদের গ্রেপ্তারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় এ ধরণের অপরাধ নিয়ন্ত্রণে র‌্যাব ইতিমধ্যেই বিশেষ সফলতা অর্জনে সক্ষম হয়েছে।এরই ধারাবাহিকতায় র‌্যাব-৮, সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প) এর একটি বিশেষ আভিযানিক দল ০৪/০৮/২০২০ইং তারিখ রাতে গোপন সংবাদের ভিত্তিতে বরগুনার সদর থানাধীন জাকিরতবক এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষণ, মানব পাচার, অস্ত্র, ডাকাতি, দস্যুতা, দাঙ্গাবাজি ও চাঁদাবাজি সহ ডজন খানেক মামলার আসামী শীর্ষ সন্ত্রাসী মোঃ আব্দুল ওরফে নাকবোচা হালিম ওরফে আলিম (৪৩), পিতা- মোঃ আলতাব হোসেন চৌকিদার, সাং- জাকিরতবক, থানা-সদর, জেলা-বরগুনাকে আটক করে। এসময় আটককৃত আসামীর স্বীকারোক্তিমতে তার বসত ঘর তল্লাশি করে ০১ টি বিদেশী পিস্তল ও ২ রাউন্ড গুলি, ০১ টি ওয়ান শুটার গান ও ০২ রাউন্ড কার্তুজ এবং ২৫ পিচ ইয়াবা জব্দ করা হয়। আটককৃত শীর্ষ সন্ত্রাসী মোঃ আব্দুল ওরফে নাকবোচা হালিম ওরফে আলিম (৪৩) এর বিরুদ্ধে মাদক, ধর্ষণ, মানব পাচার, অস্ত্র, ডাকাতি, দস্যুতা, দাঙ্গাবাজি, চাঁদাবাজি ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা সহ ডজন খানেক মামলা রয়েছে। আটককৃত শীর্ষ সন্ত্রাসী মোঃ আব্দুল ওরফে নাকবোচা হালিমআলিম(৪৩)কে বরগুনার সদর থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ