• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মিঠা পানির মাছে উত্তরবঙ্গের সাফল্য, রাজশাহী এখন দেশের অন্যতম বৃহৎ সরবরাহ কেন্দ্র বিশ্বচ্যাম্পিয়ন এমআইএসটি দলকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা, তরুণ উদ্ভাবকদের পাশে থাকার ঘোষণা সৌদি প্রতিরক্ষা জোটে যোগ মানেই ইরানবিরোধী অবস্থান নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তিন মাস পর আবার এলপিজির দাম বৃদ্ধি, ১২ কেজি সিলিন্ডার ৭০ টাকা বেড়ে ১,৫৯৮ টাকা বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ, দ্রুত দেশে ফেরানোর আশা সরকারের দুর্গম বান্দরবানে নিরাপদ মাতৃত্ব নিশ্চিতে সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ, গর্ভবতী ও শিশুস্বাস্থ্য সুরক্ষায় প্রশিক্ষণ শুরু কলাপাড়ায় বিএনপি সভাপতিকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, আইনি পদক্ষেপের ঘোষণা নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ

লালমোহনে বিএনপি নেতার ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ৩৪৮ পঠিত
আপডেট: রবিবার, ১৮ আগস্ট, ২০২৪

নুরুল আমিন, বিশেষ প্রতিনিধি :

লালমোহনে ইউনিয়ন বিএনপির সভাপতির উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী। রবিবার দুপুরে লালমোহন প্রেসক্লাবে উপজেলার চরভূতা ইউনিয়ন বিএনপি নেতা-কর্মীরা এই সংবাদ সম্মেলন করেন। এসময় চরভূতা ইউনিয়ন বিএনপি সভাপতি ইলিয়াছ কালাম সরকার উপস্থিত হয়ে বলেন, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর একই ইউনিয়নের ফরিদ উদ্দিন মাস্টার ও তার ছেলে এবং ভাতিজারা মিলে বিএনপির বেশ ধরে বিভিন্ন মানুষের দোকানে তালা দেয়া, পানের বরজ, পুকুর দখলসহ বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়। এতে ভুক্তভোগীরা আমার কাছে অভিযোগ করেন। এদিকে লালমোহন ও তজুমদ্দিন আসনের সাবেক এমপি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ নির্দেশনা দেন, কারো উপরে কোন জুলুম নির্যাতন করা যাবে না। সেই নির্দেশনা অনুযায়ী দখলবাজদের থেকে ভুক্তভোগীদের দোকানের তালা খুলে দেই এবং পানের বরজ ও পুকুর দখলমুক্ত করে দেই। এতে ফরিদ উদ্দিন মাস্টার ও তার ছেলে এবং ভাতিজারা ক্ষিপ্ত হয়ে আমার উপর অতর্কিত হামলা চালায়। তিনি আরো বলেন, এরা আওয়ামী লীগের আমলেও এলাকার মানুষের উপর জুলুম নির্যাতন চালিয়ে ছিল।
সংবাদ সম্মেলনে ওই এলাকার ভুক্তভোগী বিনয় চন্দ্র তেলী, করুনা বৈরাগী, প্রশান্ত মালি, মোঃ জসিম উদ্দিনসহ আরো কয়েকজন ফরিদ উদ্দিন মাস্টার ও তার ছেলে এবং ভাতিজাদের দ্বারা জোর জবরদখলের শিকার হয়েছেন বলে অভিযোগ করেন। এসময় চরভূতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন মেম্বারসহ স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এবিষয়ে ফরিদ উদ্দিন মাস্টার বলেন, এসব অভিযোগ বানোয়াট। উল্টো গত ১৫ আগস্ট হরিগঞ্জ বাজারে আমার উপর অতর্কিত হামলা করে। সেই ঘটনাকে চাপা দেওয়ার জন্য এসব সাজিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ