• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় বিএনপি সভাপতিকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, আইনি পদক্ষেপের ঘোষণা নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে

ঝালকাঠিতে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এ.কে.এম কামরুজ্জামান/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১৫২ পঠিত
আপডেট: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪

রিয়াজুল ইসলাম বাচ্চু।।

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ উপলক্ষে ঝালকাঠি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান (কলেজ) নির্বাচিত হয়েছেন অধ্যক্ষ এ.কে.এম কামরুজ্জামান।তিনি ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার মনস্বিতা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ হিসাবে কর্মরত আছেন। রবিবার (২৯ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসক আশরাফুর রহমান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে  শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কলেজ) এর ক্রেস্ট অধ্যক্ষ এ.কে.এম কামরুজ্জামানের হাতে তুলে দেন।
অধ্যক্ষ এ.কে.এম কামরুজ্জামান ১৯৯৬ সালের পহেলা জানুয়ারী প্রভাষক হিসাবে প্রথম চাকুরীতে যোগদান করেন। ২০১৩ সালের পহেলা জানুয়ারী তিনি মনস্বিতা মহিলা ডিগ্রী কলেজে অধ্যক্ষ হিসাবে যোগদান করেন। তিনি পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার মাটিভাঙ্গা সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন।  তার বাবা মরহুম আব্দুল মজিদ হাওলাদার ও মাতা বিলকিস বেগম শিক্ষানুরাগী ছিলেন।
অধ্যক্ষ এ.কে.এম কামরুজ্জামান জানান, “আমার দীর্ঘদিনের সাধনার সুফল পেয়েছি। শিক্ষা ক্ষেত্রে অবদান রাখতে আমাকে আরো অনুপ্রেরনা যোগাবে। আমাকে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নির্বাচিত করায় আমি উপজেলা ও জেলা শিক্ষা অফিস এবং জেলা প্রশাসনের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আরো বলেন, আমার অর্জিত এ পুরস্কার মনস্বিতা ডিগ্রী কলেজকে উৎস্বর্গ করলাম।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ