• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি

হিলিতে কমতে শুরু করেছে ভারতীয় পেঁয়াজের দাম,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৯৮ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪

দুর্গাপূজায় বাজার স্বাভাবিক রাখতে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি বাড়িয়ে দিয়েছে আমদানিকারকরা। যেখানে আগে ৯ থেকে ১০ গাড়ী পেঁয়াজ আমদানি হতো। এখন তা বাড়িয়ে ১৬ থেকে ২৬ ট্রাক পেঁয়াজ আমদানি হচ্ছে। দুর্গাপূজায় আগামী ৯ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত টানা ৬ দিন বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তাই দেশের বাজার স্বাভাবিক রাখতে পেঁয়াজ আমদানি বাড়ানো হয়েছে বলে আমদানিকারকরা জানিয়েছেন। মঙ্গলবার (১ অক্টোবর) সকালে হিলি খুচরা বাজার ঘুরে দেখা যায়, দুই দিন আগে আমদানিকৃত পেঁয়াজ মানভেদে ৮৫ থেকে ৯০ টাকা কেজি দরে বিক্রি হলেও আজ তা কেজিতে ৫ থেকে ১০ কমিয়ে ৭৫ থেকে ৮০ কেজি দরে বিক্রি হচ্ছে। আর দেশীয় পেঁয়াজ কেজিতে ১০ টাকা কমিয়ে ১১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। হিলি স্থলবন্দরের আমদানিকারকরা জানান,সম্প্রতি ভারতের বাজারে পেঁয়াজের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় গেলো মাসেন (১৩ সেপ্টেম্বর) পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক থেকে কমিয়ে ২০ শতাংশ ও রপ্তানি মূল্য প্রতি মেট্রিকটন ৫৫০ মার্কিন ডলার  থেকে ১৪৫ ডলার কমিয়ে ৪০৫ ডলার নির্ধারণ করে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়  বিজ্ঞপ্তি প্রকাশ করেন। এরপর থেকে বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়। বর্তমানে হিলি স্থলবন্দর দিয়ে প্রতিদিন পেঁয়াজ আমদানি হওয়ায় খুচরা বাজারে দাম কমে আসছে। হিলি বাজারের খুচরা পেঁয়াজ বিক্রেতা আবু তাহের বলেন,আমরা কম দামে পেঁয়াজ কিনে কম দামেই বিক্রি করছি। বন্দর দিয়ে প্রচুর প্ররিমান পেঁয়াজ আমদানি হচ্ছে। তাই দামেও কমে আসছে। মঙ্গলবার ভারতীয় পেঁয়াজ মানভেদে ৭৫ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি করছি। যা দুই দিন আগে কেজিতে ৫ থেকে ১০ টাকা বৃদ্ধি ছিল পেঁয়াজের দাম।  হিলি কাস্টমস্ সূত্রে জানা যায়, গেলো মাসের রোববার ও সোমবার (২৯ / ৩০ সেপ্টেম্বর) দুই দিনে ভারতীয় ৪২ টি ট্রাকে ১ হাজার ১৯৮ মেট্রিকটন ১০০ কেজি পেঁয়াজ আমদানি হয়েছে এই বন্দর দিয়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ