• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫২ থানায় সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক উন্নয়ন সভার উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগরের চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী

আমরা কলাপাড়াবাসী সংগঠনের দক্ষতা বৃদ্ধিতে কর্মশালা,,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৫৫ পঠিত
আপডেট: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের দক্ষতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে কলাপাড়া বন্দর ব্যবসায়ী সমিতির কার্যালয়ে এ সংগঠন অনুষ্ঠানটির আয়োজন করে।
সংগঠনের সভাপতি নাজমুস সাকিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও পরিবেশকর্মী মেজবাহ উদ্দিন মাননু। এ ছাড়া স্বেচ্ছাসেবীদের দক্ষতা বৃদ্ধি কর্মশালার কো-অর্ডিনেটর মো. নজরুল ইসলাম, কাজের দক্ষতা অর্জন এবং ফিল্ড ওয়ার্কিং, গ্রুপ ডিসকাশন, প্রেজেন্টেশন বিষয়ে ধারণা দেয় প্রান্তজনের ফিল্ড কো-অর্ডিনেটর সাইফুল্লাহ মাহমুদ। স্বেচ্ছাসেবী কাজে সাংস্কৃতিক অঙ্গের ভূমিকা বিষয়ে আলোকপাত করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব তানজিল জামান জয় প্রমুখ।
বক্তারা বলেন, স্বেচ্ছাসেবী কাজ সমাজ পরিবর্তনের একটি শক্তিশালী হাতিয়ার। নতুন প্রজন্ম যদি সঠিক প্রশিক্ষণ ও দক্ষতা অর্জন করে, তবে সমাজ উন্নয়নে স্বেচ্ছাসেবার ভূমিকা আরও প্রসারিত হবে। কর্মশালায় সংগঠনের সদস্যরা বিভিন্ন প্রশ্ন করেন এবং বাস্তব অভিজ্ঞতা শেয়ার করেন।
আয়োজকরা জানান, এ ধরনের নিয়মিত কর্মশালা সদস্যদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, দলগত নেতৃত্ব গড়ে তোলা এবং সমাজসেবা মূলক কর্মকান্ডকে আরও গতিশীল করতে সহায়তা করবে। দিনব্যাপী এ কর্মশালায় আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ