• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত

দেশের অন্যতম ইএনটি রোগ বিশেষজ্ঞ ও সমাজ সেবক ডাঃ মোঃ মশিউর রহমান পেলেন ইন্টারন্যাশনাল পীস অ্যাওয়ার্ড- ২০২৪/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২৫৮ পঠিত
আপডেট: বুধবার, ২ অক্টোবর, ২০২৪

মোশাররফ হোসাইন রাজু:

বাংলাদেশ মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থার উদ্যোগে জাতিসংঘ ঘোষিত বিশ্ব শান্তি দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের কনফারেন্স লাউঞ্জে”দেশে শান্তি ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় নাগরিক সমাজের করণীয়” শীর্ষক আলোচনা সভা, গুণীজন সম্মাননা প্রদান ও কবিতা আবৃত্তির অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক ধর্ম ও পাণি সম্পদ মন্ত্রণালয়ের কেবিনেট মন্ত্রী এম.নাজিমউদ্দিন আল আজাদ। প্রধান আলোচক ছিলেন দেশবরেণ্য কথা সাহিত্যিক ও সাবেক অতিরিক্ত সচিব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মঈন উদ্দিন কাজল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের অন্যতম নাক কান গলা রোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ মশিউর রহমান, হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের পরিচালক নওমুসলিম মুহাম্মদ রাজ, এশিয়ান ইউনিভার্সিটির প্রফেসর এবং বিশিষ্ট কবি সাহিত্যিক লেখক ও গবেষক ড. এমদাদুল হক খান, বিশিষ্ট মানবাধিকার কর্মী ও দৈনিক যুগান্তর পত্রিকার সার্কুলেশন ম্যানেজার মোঃ সাইদুল হক,অনুষ্ঠান সমন্বয়কারী হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোঃ মোশাররফ হোসাইন রাজু। সভাপতিত্ব করেন সোশ্যাল জাস্টিস ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন ব্যারিস্টার রবিউল হোসেন রবি।


প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশের প্রতিটি সেক্টর বিগত আওয়ামী লীগ সরকার ধ্বংস করে দিয়ে গেছে। এদেশের মিডিয়া তথা সংবাদপত্রের স্বাধীনতা ছিল না।বুদ্ধিজীবী সুশীল সমাজ শিক্ষক আলেম-ওলামা ছাত্র জনতার বাক স্বাধীনতা ছিল না। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদদের শ্রদ্ধা জানাই এবং তাদের স্বপ্ন পূরণে আমাদের কাজ করতে হবে। বিশেষ করে প্রশাসনের সকল ক্ষেত্রে সংস্কার করে একটি সোনার বাংলাদেশ গড়তে হবে যেখানে থাকবে না কোন বৈষম্য। বিশেষ অতিথি বসুন্ধরা আদ্ দ্বীন মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভাগীয় প্রধান বাংলাদেশের অন্যতম নাক কান গলা রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডঃ মোঃ মশিউর রহমান বলেন, নির্যাতিত নিপীড়িত দেশের গণমানুষের মুক্তির জন্য বৈষম্য বিরোধী একটি দুর্নীতি মুক্ত সোনার বাংলাদেশ গড়ার জন্য ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর আমাদের সকলের উচিত ঐক্যবদ্ধ ভাবে দেশপ্রেম নিয়ে বৈষম্য বিরোধী দেশ গড়ার জন্য এগিয়ে আসা। দেশের প্রতিটি সেক্টরে সকল বৈষম্য দূর করে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে ।তাহলেই ছাত্র জনতার আত্মত্যাগের স্বপ্ন পূরণ হবে।
বাংলাদেশের অন্যতম একজন মানব দরদী সমাজসেবক ও মানবাধিকার কর্মী নওমুসলিম মুহাম্মদ রাজ তার বক্তব্যে বলেন, আমাদের সংগঠন হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ প্রথম থেকেই বৈষম্য বিরোধী ছাত্র জনতার পাশে ছিলাম। আমরা নিহতদের পরিবার ও আহতদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিয়ে এসেছি এবং এই সহযোগিতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। শুধু তাই নয় মানবিক সেবায় আমরা বাংলাদেশের প্রতিটি দুর্যোগময় পরিস্থিতিতে দেশের প্রত্যন্ত অঞ্চল সহ সারা বাংলাদেশে আমাদের সুবিশাল কর্মী বাহিনী নিয়ে সকল রকমের সহযোগিতা দিয়ে কাজ করে যাচ্ছি।
অনুষ্ঠানে বাংলাদেশের অন্যতম নাক কান গলা রোগ বিশেষজ্ঞ ও সমাজ সেবক ডাঃ মোঃ মশিউর রহমান কে চিকিৎসা ও সমাজ সেবায় সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ
“ইন্টারন্যাশনাল পীস অ্যাওয়ার্ড ২০২৪” সম্মাননা পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক ক্যাবিনেট মন্ত্রী (ধর্ম ও পাণি সম্পদ মন্ত্রণালয় নয়) এম.নাজিম উদ্দিন আল আজাদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ