• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের: মক্কা চুক্তি সক্রিয় এমিরেটস ও ফ্লাইদুবাইয়ে যাত্রীদের জন্য দ্বিগুণ মাইল জয়ের সুযোগ জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ ৩৪ লাখ শিশুকে হামের টিকা দিতে বিশেষ ক্যাম্পেইন শুরু আইফোন কেড়ে নিতে অপ্রতিমকে হত্যার ঘটনায় তিন জন গ্রেপ্তার জাপানে বর্ণাঢ্য আয়োজনে পর্দা উঠল ২০তম এশিয়ান গেমসের টানা নবমবার আফ্রিকার সেরা এয়ারলাইন্স ইথিওপিয়ান অপ্রতিম নিখোঁজ ও রহস্যজনক মৃত্যু: দ্রুত বিচারের আশ্বাস সরকারের রায়চুরে এক নারীর মৃত্যু: স্বামীসহ আটক দুই অপ্রতীম হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

আমতলী থেকে র‌্যাব পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে একজন গ্রেফতার বরগুনায় ।

রিপোর্টার: / ৪২০ পঠিত
আপডেট: শুক্রবার, ২১ আগস্ট, ২০২০

মোঃ জুলহাস মিয়া বরগুনা প্রতিনিধি ঃ
র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই ডাকাত, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ব্যবসায়ী ও প্রতারকচক্রসহ বিভিন্ন অপরাধীদের গ্রেপ্তারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় এ ধরণের অপরাধ নিয়ন্ত্রণে র‌্যাব ইতিমধ্যেই বিশেষ সফলতা অর্জনে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ২০/০৮/২০২০ ইং তারিখ বিকালে বরগুনা জেলার আমতলী থানাধীন মহিষকাটা বাজার এলাকায় অভিযান চালিয়ে চাঁদাবাজির অভিযোগে মোঃ দেলোয়ার হোসেন (৩০), পিতা-মোঃ আমির আলী, সাং-কালিবাড়ি, ৯নং ওয়ার্ড, ইউপি-গুলিশাখালী, থানা-আমতলী, জেলা-বরগুনাকে আটক করে। উল্লেখ থাকে যে, আসামী মোঃ দেলোয়ার হোসেন (৩০) আমতলী থানা এলাকায় দীর্ঘদিন ধরে র‌্যাবের সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন লোকের কাছ থেকে বিভিন্ন সময়ে প্রতারণা ও বল প্রয়োগের মাধ্যমে চাঁদা দাবি করে। এরই প্রেক্ষিতে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে র‌্যাব-৮ এর একটি চৌকস আভিযানিক দল মোঃ দেলোয়ার হোসেন (৩০) কে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী তার অপরাধ স্বীকার করে। আসামীকে বরগুনা জেলার আমতলী থানায় হস্তান্তর করা হয়েছে র‌্যাবের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ