• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত

সাতক্ষীরার কালিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুইজন গুরুতর আহত/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ৩৪২ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪

শেখ ফারুক হোসেন :

সাতক্ষীরার কালিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকেল পৌনে ৪ টার দিকে উপজেলা সদরে খান বাহাদুর আহছানউল্লা (র.) সেতুর পাশে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, উপজেলার কুশুলিয়া ইউনিয়নের বাজারগ্রাম রহিমপুর গ্রামের মরহুম দীন আলী সরদারের ছেলে অবসরপ্রাপ্ত বিডিআর সদস্য গোলাম মোস্তফা (৬৭) ও ধলবাড়িয়া ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মরহুম দাউদ আলী সরদারের ছেলে শওকাত আলী (৬৫)।

কালিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ফায়ার ফাইটার এসএম হাদিউজ্জামান এবং কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, একটি বিকল যাত্রবাহী বাসকে (ঢাকা মেট্রো-জ ১৪-০৩২৪) কালিগঞ্জ বাস টার্মিনালের দিকে দড়ির সাহায্যে টেনে নিয়ে যাচ্ছিল একটি ট্রলি। বাসটি খান বাহাদুর আহছানউল্লা (র.) সেতুতে উঠার পূর্বমুহূর্তে দড়ি ছিড়ে গেলে সেটি পিছিয়ে এসে একটি মোটরচালিত ভ্যানকে ধাক্কা দেয়। এ সময় মোটরভ্যানটি উল্টে যেয়ে গুরুতর জখম হন গোলাম মোস্তফা ও শওকাত আলী। ঘটনাস্থল থেকে ট্রলি নিয়ে চালক পালিয়ে যায় এবং বাস ফেলে রেখে পালিয়ে যায় বাসটির চালক। স্থানীয় এলাকাবাসীর সহায়তায় ঘটনাস্থল থেকে গুরুতর জখম অবস্থায় দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান বলে জানান ফায়ার সার্ভিসের ওই সদস্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ