• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত

ফ্রী মেডিকেল ক্যাম্প কুয়াকাটায় যুব দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ২৮২ পঠিত
আপডেট: রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গরীব, দুঃস্থ এবং সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০ টায় রাখাইন মহিলা মার্কেট মাঠে কুয়াকাটা পৌর যুবদল এ চিকিৎসা সেবার আয়োজন করে।
কুয়াকাটা পৌর যুবদলের সভাপতি সৈয়দ মোহাম্মদ ফারুক এর সভাপতিত্বে আয়োজিত ফ্রী মেডিকেল ক্যাম্প উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি জসিম উদ্দিন বাবুল। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সহ সভাপতি এম এ মান্নান চৌধুরী, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সোহেল, পৌর বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর আশ্রাফ সিকদার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন এর নির্দেশনায় আমরা মানুষের সেবায় কাজ করছি। আমরা কেক কেটে, মিস্টি বিতরণ করে টাকা খরচ না করে সেই টাকায় দুস্থ ও গরীব দুখী মানুষকে চিকিৎসা সেবা দিয়ে আসছি। আলোচনা সভা শেষে দুই শতাধিক গরীব দুখী মানুষকে ফ্রী চিকিৎসা সেবা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ