• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নীলগঞ্জে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আবুল হোসেনের গণসংযোগ, দোয়া ও সমর্থন কামনা নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষার শপথ নিলেন ৪৬৭ নবীন নাবিক জেরিনা আজাদ ফাউন্ডেশনের উদ্যোগে দক্ষিণ বনশ্রীতে ফ্রি মেডিকেল ক্যাম্প হাজীপুরে বিআরটিসি বাস কাউন্টার, বরিশালসহ বিভিন্ন রুটে নিয়মিত যাত্রী পরিবহন শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার, ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন মাদক ও চোরাচালান ঠেকাতে সীমান্তে ১০৮ কিলোমিটার বর্ডার ফেন্সিং নির্মাণের উদ্যোগ প্রতিরক্ষা শিল্পে তুরস্কের বিনিয়োগ, রোহিঙ্গা সংকটেও পাশে থাকার আশ্বাস রাজনীতিতে আসার আগে যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ

বানারীপাড়ায় আওয়ামীলীগের লগি বৈঠার আঘাতে হত্যাকান্ডের বিচারের দাবিতে সমাবেশ/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২৩৯ পঠিত
আপডেট: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪

মাইদুল ইসলাম শফিক বানারীপাড়া ::

বরিশালের বানারীপাড়ায় উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগ দ্বারা লগি বৈঠার আক্রমণ চালিয়ে নৃশংসভাবে যারা অসংখ্য মানুষকে নিহত ও আহত করেছে তাদের বিচারের দাবিতে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২৮ অক্টোবর বিকাল ৪ টার সমাবেশে জাময়াতে ইসলামী বক্তারা বলেন যে ওই হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের বিচারের আওতায় এনে শাস্তির মুখোমুখি করতে হবে এবং অতি দ্রুতই বিচারকার্য সম্পূর্ণ করার জন্য প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোঃ ইউনূসের কাছে জোর দাবি জানান।এছাড়াও বক্তারা বলেন যাদের হাতে ক্ষমতা থাকলে জনগণ নিরাপদে বসবাস করতে পারেনা এবং জান ও মালের নিরাপত্তা নিশ্চিত থাকে না সে আওয়ামী লীগকে এদেশের জনগণ আর চায়না। তারা বক্তব্যে আরো বলেন ৫ ই আগস্ট আওয়ামী লীগ সরকারের দোসররা যেভাবে সাধারণ মানুষ এবং শিক্ষার্থীদের উপর হত্যাযজ্ঞ চালিয়েছে তার বিচার দ্রুতই শুরু এবং কার্যকর করতে হবে। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বরিশাল জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আলহাজ্ব আব্দুল মান্নান।।এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জাময়াতে আমীর অধ্যাপক খলিলুর রহমান শাহাদাত, উপজেলা সেক্রেটারি হাফেজ মোকাম্মেল হোসেন মোজাম্মেল, উপজেলা জাময়াতের বাইতুল মাল সম্পাদক আবুল হোসেন, উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাও. আঃ জলিল, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাফেজ আব্দুর রব, পৌর জামাতের আমির কাওসার হোসাইন, সাবেক ছাত্রবিশিরের সভাপতি মাও. আতিকুল ইসলাম, উপজেলা ছাত্রশিবির সভাপতি মোহাম্মদ আরিফুল ইসলাম, উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি হাসিবুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ