• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ার লালন মাজারে হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী আখতারুজ্জামানের জামিন শুনানি ঘিরে আদালতে আইনজীবীদের হাতাহাতি আদালতে জামিন পেলেন না মেজর (অব.) আখতারুজ্জামান বিমানবন্দরে বিশৃঙ্খলা: একদিনের রিমান্ডে জামায়াত নেতা আখতারুজ্জামান মালয়েশিয়ায় প্রশিক্ষিত শ্রমিক পাঠানোর ওপরই গুরুত্ব দেওয়া হবে: শ্রমমন্ত্রী রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে সুইডেনের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্লু স্কাই স্কুলে ভর্তির খরচ কমানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর প্রস্তাবিত সাইবার আইনের খসড়া নিয়ে সাংবাদিকদের উদ্বেগের কারণগুলো কী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা মধ্যপ্রাচ্য সফরে মার্কিন সিনেটর ক্রিস মারফি

হাতপাখা বিজয়ী করলে জনগণের মুক্তি, বৈষম্য দূর সহ শান্তি প্রতিষ্ঠা হবে: চরমোনাই পীর/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২১৯ পঠিত
আপডেট: বুধবার, ৬ নভেম্বর, ২০২৪

এম জাফরান হারুন, পটুয়াখালী::

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর শায়খে চরমোনাই মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, হাতপাখা বিজয়ী করলে জনগণের মুক্তি হবে, বৈষম্য দূর হবে, শান্তি প্রতিষ্ঠা হবে। আগামীর বাংলা হবে ইসলামের বাংলা, ইসলামপন্থিদের বাংলা, আলেম-ওলামাদের বাংলা। ইসলামী নীতি ও আদর্শের বাইরে ডেমোক্রেসি, সেক্যুলারিজম, জাতীয়তাবাদ, লেলিন, কালমার্কসের আদর্শ আমরা মানবো না।

বুধবার (৬ অক্টোবর) বিকেলে ঐতিহাসিক বাউফল পাবলিক মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাউফল উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত ছাত্র জনতার গণঅভ্যুত্থানে অর্জিত বিজয় রক্ষা, ভোটাধিকার রক্ষা এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিসহ ৯ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে গণসমাবেশ অনুষ্ঠিত হয়। গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মুফতী ফয়জুল করীম বলেন, হাতপাখাকে বিজয়ী করলে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। হাতপাখা সাম্যের প্রতীক। হাতপাখা সবার প্রতীক। মুসলমানরা হাতপাখা ব্যবহার করে, হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টানসহ সকল জাতি ধর্ম ও বর্ণের মানুষ হাতপাখা ব্যাবহার করে। হাতপাখাকে বিজয় করলে এদেশ দুর্নীতিমুক্ত হবে।

শায়খে চরমোনাই নায়েবে আমীর আরও বলেন, ‘৭২এর সংবিধানে চার মূলনীতির কথা থাকলেও ৭২-এ যে সংবিধানে রচিত হয়েছিল তাতে স্বাধীনতার চেতনা ছিল না। গত ৫ আগস্ট ছাত্র-জনতার বিল্পবের মাধ্যমে একজন স্বৈরশাসকের হাত থেকে দেশ রক্ষা পেয়েছে।

এসময় ইসলামী আন্দোলন বাউফল উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. নজরুল ইসলামের সভাপতিত্বে গণসমাবেশে প্রধান বক্তা ছিলেন দলের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা মো. সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, পটুয়াখালী জেলা সভাপতি মুফতি মো. হাবিবুর রহমান, হাওলাদার মো. সেলিম, মাওলানা মুহা. কাজী গোলাম সরোয়ার, মাওলানা মুহা. নজরুল ইসলাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ