• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ার লালন মাজারে হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী আখতারুজ্জামানের জামিন শুনানি ঘিরে আদালতে আইনজীবীদের হাতাহাতি আদালতে জামিন পেলেন না মেজর (অব.) আখতারুজ্জামান বিমানবন্দরে বিশৃঙ্খলা: একদিনের রিমান্ডে জামায়াত নেতা আখতারুজ্জামান মালয়েশিয়ায় প্রশিক্ষিত শ্রমিক পাঠানোর ওপরই গুরুত্ব দেওয়া হবে: শ্রমমন্ত্রী রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে সুইডেনের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্লু স্কাই স্কুলে ভর্তির খরচ কমানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর প্রস্তাবিত সাইবার আইনের খসড়া নিয়ে সাংবাদিকদের উদ্বেগের কারণগুলো কী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা মধ্যপ্রাচ্য সফরে মার্কিন সিনেটর ক্রিস মারফি

বিএনপি হত্যার রাজনীতিতে বিশ্বাস করে না,এবিএম মোশাররফ,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ৩৮৬ পঠিত
আপডেট: শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪

আল-আমিন হাওলাদার (মামুন)ঃকেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেন, বিএনপি জনগণের রাজনীতিতে বিশ্বাস করে। তাই এই বাংলাদেশ যতোগুলো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে ততোবার মানুষ বিএনপিকে জয়যুক্ত করিয়েছে। আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা পালিয়ে গেছে দূর্নীতি করে বাংলাদেশ থেকে। তার পালিয়ে যাওয়ার পর দেশে আওয়ামী লীগের একজন নেতাকর্মীকেও হত্যা করা হয়নি। কারন বিএনপি হত্যার রাজনীতিতে বিশ্বাস করে না। অথচ সংসদে দাঁড়িয়ে তোফায়েল আহমেদ বলেছিলেন আওয়ামী লীগ ক্ষমতা ছাড়লে সারা দেশে পাঁচ লাখ মানুষকে হত্যা করা হবে।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান বলেছেন, বিএনপি জনগণের পাশে থেকে রাজনীতি করছে। তাই বিএনপি মানুষের যে কোন বিপদে পাশে থেকে দায়িত্বশীল রাজনৈতিক দলের ভূমিকা পালন করছে।

শুক্রবার (৮ নভেম্বর) বিকাল চারটায় কলাপাড়ার চাকামইয়া নাসির উদ্দিন স্কুল এন্ড টেকনিক্যাল কলেজ মাঠে বিএনপি আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

চাকামইয়া বিএনপির সভাপতি জসিম উদ্দিন মানিকের সভাপতিত্বে সভার প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্ন, চাকামইয়া ইউপি চেয়ারম্যান মজিবর রহমান প্রমুখ। সভায় কলাপাড়ার ১২ টি ইউনিয়ন ও দুটি পৌরসভার দলীয় নেতাকর্মী ছাড়াও হাজার হাজার মানুষ যোগ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ