• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ার লালন মাজারে হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী আখতারুজ্জামানের জামিন শুনানি ঘিরে আদালতে আইনজীবীদের হাতাহাতি আদালতে জামিন পেলেন না মেজর (অব.) আখতারুজ্জামান বিমানবন্দরে বিশৃঙ্খলা: একদিনের রিমান্ডে জামায়াত নেতা আখতারুজ্জামান মালয়েশিয়ায় প্রশিক্ষিত শ্রমিক পাঠানোর ওপরই গুরুত্ব দেওয়া হবে: শ্রমমন্ত্রী রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে সুইডেনের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্লু স্কাই স্কুলে ভর্তির খরচ কমানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর প্রস্তাবিত সাইবার আইনের খসড়া নিয়ে সাংবাদিকদের উদ্বেগের কারণগুলো কী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা মধ্যপ্রাচ্য সফরে মার্কিন সিনেটর ক্রিস মারফি

৩শ আসনেই নির্বাচন করতে চায় জামায়াতে ইসলামী,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ২০৮ পঠিত
আপডেট: শনিবার, ৯ নভেম্বর, ২০২৪

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ড. সামিউল হক ফারুকী বলেছেন, জামায়াতে ইসলামী বাংলাদেশ আগামী নির্বাচনে ৩শ আসনেই নির্বাচন করতে চায়। এজন্য সকলকে প্রস্তুতি নিতে হবে। নির্বাচনের জন্য শেরপুরে তিনটি আসনে জামায়াতের পক্ষ থেকে প্রার্থী দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অতএব সব আসনেই প্রয়োজনীয় প্রস্তুতি রাখতে হবে। দায়িত্ব নিয়ে মানুষের আরও কাছাকাছি যেতে হবে। প্রতিটি মুহূর্ত মানুষের কল্যাণে এগিয়ে যেতে হবে। দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এখনো পতিত সরকারের দোসররা সক্রিয়। জামায়াতকে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সেবা নিশ্চিত করতে হবে। জনগণের সেবক হিসেবে জামায়াতের নেতৃবৃন্দকে ভূমিকা রাখতেই হবে।
শুক্রবার (৮ নভেম্বর) সকালে জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
শেরপুর জেলা সদরের বাজিতখিলা আমির আলী অডিটোরিয়ামে জেলার সকল রুকনদের নিয়ে জেলা জামায়াতের উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ২০২৫-২৬ সেশনে নতুন করে পুনরায় আমির নির্বাচিত হন মাওলানা হাফিজুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ড.সামিউল হক ফারুকীশপথ পাঠ করান
শেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি নুরুজ্জামান বাদলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ময়মনসিংহ অঞ্চল টিম সদস্য মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া, জেলার সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ, কর্মপরিষদ সদস্য আব্দুল আওয়াল, আব্দুর রহমান, আনোয়ার হোসেন, মাহফুজুর রহমান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ