• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৫২ থানায় সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক উন্নয়ন সভার উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগরের চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী

আরো এক সাংবাদিকের মৃত্যু করোনার উপসর্গ নিয়ে সময়ের আলোর।

রিপোর্টার: / ৪০৯ পঠিত
আপডেট: বুধবার, ৬ মে, ২০২০

ঢাকা: করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন দৈনিক সময়ের আলোর পত্রিকা আরেক সাংবাদিক মাহমুদুল হাকিম অপু (ইন্না লিল্লাহি…রাজিউন)। তিনি পত্রিকাটিতে সিনিয়র সাব-এডিটর হিসেবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (৫ মে) ঢাকা রিপোটার্স ইউনিটির (ডিআরইউ) সাংগঠনিক সম্পাদক ও সময়ের আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক হাবিবুর রহমান দৈনিক ক্রাইম বাংলাকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মাহমুদুল হাকিম অপু করোনার উপসর্গ জ্বর-সর্দি-কাশি নিয়ে বাসায় ছিলেন। ভোরে তার স্ত্রী সেহরি খাওয়ার জন্য তাকে ডাকতে গেলে দেখতে পান তার স্বামীর কোনো সাড়াশব্দ নেই।

তিনি আরও বলেন, আমাদের পত্রিকার খোকন ভাই মারা যাওয়ার পর অন্ততপক্ষে পাঁচজনের করোনা পজিটিভ এসেছে। এছাড়াও অনেকে করোনা উপসর্গ নিয়ে বাসায় অবস্থান করছেন।  ২৮ এপ্রিল পর্যন্ত নিয়মিত অফিস চলায় সেন্ট্রাল ডেস্কের অপু ভাইও নিয়মিত অফিস করতেন।

নিহত মাহমুদুল হাকিম অপু দৈনিক সময়ের আলো এর আগে দৈনিক সকালের খবর এবং দৈনিক সংবাদসহ বিভিন্ন স্বনামধন্য গণমাধ্যমে কাজ করেছেন।  তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র ছিলেন বলে জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ