• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ার লালন মাজারে হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী আখতারুজ্জামানের জামিন শুনানি ঘিরে আদালতে আইনজীবীদের হাতাহাতি আদালতে জামিন পেলেন না মেজর (অব.) আখতারুজ্জামান বিমানবন্দরে বিশৃঙ্খলা: একদিনের রিমান্ডে জামায়াত নেতা আখতারুজ্জামান মালয়েশিয়ায় প্রশিক্ষিত শ্রমিক পাঠানোর ওপরই গুরুত্ব দেওয়া হবে: শ্রমমন্ত্রী রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে সুইডেনের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্লু স্কাই স্কুলে ভর্তির খরচ কমানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর প্রস্তাবিত সাইবার আইনের খসড়া নিয়ে সাংবাদিকদের উদ্বেগের কারণগুলো কী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা মধ্যপ্রাচ্য সফরে মার্কিন সিনেটর ক্রিস মারফি

শরণখোলায় বিএনপির আলোচনা সভা,,,, দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৯৯ পঠিত
আপডেট: শনিবার, ৯ নভেম্বর, ২০২৪

শরণখোলায় শুক্রবার বিকেলে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে উপজেলা বিএনপি এই আলোচনা সভার আয়োজন করে। শরণখোলা উপজেলা সদর রায়েন্দা কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, মেজর (অবঃ) মোস্তফা কামাল। শরণখোলা উপজেলা বিএনপি সদস্য ও  খোন্তাকাটা ইউপির  সাবেক সদস্য মহিউদ্দিন শাহজাহানের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন, উপজেলা বিএনপি.র সাবেক সভাপতি ও খোন্তাকাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মতিয়ার রহমান খান। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শরণখোলা উপজেলা বিএনপি সদস্য বেল্লাল হোসেন মিলন, রায়েন্দা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মিজানুর রহমান মোল্লা, সাউথখালী ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম লিটন, উপজেলা শ্রমিক দলের সভাপতি ফিরোজ আহমেদ তালুকদার, বিএনপি নেতা শামীম হাসান বাদল, বাগেরহাট জেলা যুবদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আবু জাফর, ছাত্রদল নেতা আবুল হোসেন বয়াতী, সোহাগ তালুকদার প্রমূখ। আলোচনা সভায়  বক্তারা ৭ নভেম্বরের চেতনা তুলে ধরে দ্রুত সময়ের মধ্যে দেশে সাধারণ নির্বাচন দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহবান জানিয়েছেন। এর আগে বিএনপি নেতাকর্মীদের একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলা সদর রায়েন্দা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। প্রধান অতিথি মেজর (অবঃ) মোস্তফা কামাল বলেন, ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে বিজয়ের ধারা অব্যাহত রাখার জন্য ধৈর্যের সাথে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তিনি বিএনপির সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ থাকার জন্য আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ