• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ার লালন মাজারে হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী আখতারুজ্জামানের জামিন শুনানি ঘিরে আদালতে আইনজীবীদের হাতাহাতি আদালতে জামিন পেলেন না মেজর (অব.) আখতারুজ্জামান বিমানবন্দরে বিশৃঙ্খলা: একদিনের রিমান্ডে জামায়াত নেতা আখতারুজ্জামান মালয়েশিয়ায় প্রশিক্ষিত শ্রমিক পাঠানোর ওপরই গুরুত্ব দেওয়া হবে: শ্রমমন্ত্রী রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে সুইডেনের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্লু স্কাই স্কুলে ভর্তির খরচ কমানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর প্রস্তাবিত সাইবার আইনের খসড়া নিয়ে সাংবাদিকদের উদ্বেগের কারণগুলো কী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা মধ্যপ্রাচ্য সফরে মার্কিন সিনেটর ক্রিস মারফি

দেড়যুগ পর নিজ এলাকায় সমাবেশ করলেন ওয়াদুদ ভূঁইয়া/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ৩০৫ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪

রহিম বিশাল , রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:

দীর্ঘ ১৮ বছর পর খাগড়াছড়ির রামগড় উপজেলায় সমাবেশ করেছেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ওয়াদুদ ভূঁইয়া। এ সমাবেশটি রামগড় বাস টার্মিনালে রামগড় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত হয়।

দুপুর ২টা থেকে পবিত্র কুরআন ও বিভিন্ন ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সমাবেশের কার্যক্রম শুরু হয়। সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন ওয়াদুদ ভূঁইয়া, যেখানে কয়েক হাজার বিএনপি নেতাকর্মী অংশ নেন।

সমাবেশ উপলক্ষে রামগড় বিএনপির কার্যালয় ও আশপাশের পরিবেশে একটি পরিবর্তন দেখা যায়। দীর্ঘ প্রায় দেড় যুগ ধরে এই এলাকায় নিরাপত্তার কড়াকড়ি থাকলেও এবার পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান চোখে পড়েনি। সমাবেশস্থলে খালেদা জিয়া, তারেক রহমান এবং ওয়াদুদ ভূঁইয়ার ছবি সংবলিত ব্যানার ও ফেস্টুন শোভা পায়, আর রামগড়ের প্রধান সড়কসহ আশপাশের এলাকায় মাইক লাগানো হয়।

বিএনপি নেতাকর্মীরা জানান, আগে সমাবেশে যোগ দেওয়ার সময় পথে পথে বাধা এবং গ্রেপ্তারের শঙ্কা ছিল। এবার তারা নির্ভয়ে সমাবেশে অংশ নিতে পেরেছেন এবং কয়েক দিন ধরে তাদের মধ্যে কোনো ভয় ছিল না।

রামগড় উপজেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহম্মেদ ভূঁইয়ার সভাপতিত্বে এই সভায় বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু, মো. মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুর রব রাজা, জেলা মহিলা দলের সভাপতি কুহেলি দেওয়ান, জেলা যুবদলের সভাপতি মাহবুবুল আলম সবুজ,জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহেদুল আলম,জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক সাগর নোমান, রামগড় উপজেলা বিএনপির সভাপতি মো. ইব্রাহিম খলিল এবং রামগড় পৌর বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিন প্রমুখ। সকাল থেকে রামগড়ের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড এলাকা থেকে বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ