• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ার লালন মাজারে হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী আখতারুজ্জামানের জামিন শুনানি ঘিরে আদালতে আইনজীবীদের হাতাহাতি আদালতে জামিন পেলেন না মেজর (অব.) আখতারুজ্জামান বিমানবন্দরে বিশৃঙ্খলা: একদিনের রিমান্ডে জামায়াত নেতা আখতারুজ্জামান মালয়েশিয়ায় প্রশিক্ষিত শ্রমিক পাঠানোর ওপরই গুরুত্ব দেওয়া হবে: শ্রমমন্ত্রী রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে সুইডেনের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্লু স্কাই স্কুলে ভর্তির খরচ কমানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর প্রস্তাবিত সাইবার আইনের খসড়া নিয়ে সাংবাদিকদের উদ্বেগের কারণগুলো কী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা মধ্যপ্রাচ্য সফরে মার্কিন সিনেটর ক্রিস মারফি

উপদেষ্টা নিয়োগে আরও সতর্ক থাকতে হবে: রিজভী,,,,, দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৯৫ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বললেন, উপদেষ্টা নিয়োগে আরও সতর্ক থাকতে হবে। নিরপেক্ষতা দেখাতে গিয়ে ফ্যাসিবাদ ফিরিয়ে আনার রাস্তা করা যাবে না।

বুধবার (২০ নভেম্বর) বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনার পুনরুত্থান হলে এই সরকারের কেউ কিংবা অনেক রাজনীতিবিদই রক্ষা পাবেন না। এজন্য জাতীয় ঐক্য ধরে রাখতে হবে।

তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান কারাগারে বসে দেশে অরাজকতা করার চেষ্টা করলেও সেটি বন্ধ করতে পারছে না সরকার।

রিজভী আরও বলেন, অন্তর্র্বতী সরকারের কোনো কোনো উপদেষ্টার কর্মকাণ্ড বেশ রহস্যজনক। প্রশাসনে এখন যারা নিষ্ঠার সঙ্গে কাজ করছে তাদেরই হয়রানি করছেন উপদেষ্টা খোদা বখস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ