• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি

মাদরাসা শিক্ষার্থীদেও বার্ষিক প্রতিযোগিতা,,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৮০ পঠিত
আপডেট: শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত জেলার গৌরনদী উপজেলার ২০টি হাফেজী ও কওমী মাদরাসার সাড়ে তিনশ’ শিক্ষার্থীর অংশগ্রহনে বার্ষিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলার চাঁদশী জামিয়া মুহাম্মাদিয়া মাজিদিয়া মাদরাসার হলরুমে গতকাল দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিকেলে পুরস্কার বিতরণ করা হয়। ফাউন্ডেশনের উপজেলা শাখার সভাপতি মুফতি বায়েজিত আহম্মেদের সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও নবম জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব ইঞ্জিনিয়ার আবদুস সোবহান। বিশেষ অতিথি ছিলেন, ফাউন্ডেশনের জেলা সভাপতি ক্বারী ফয়জুল্লাহ হুসাইন, জেলা বিএনপির সদস্য আনোয়ার সাদাত তোতা, আব্দুল আউয়াল লোকমান। বক্তব্য রাখেন, বিএনপি নেতা আব্দুল মালেক আকন, উপজেলা যুবদলের আহবায়ক মনির হোসেন হাওলাদার প্রমুখ। শেষে বিজয়ীদের মাঝে ক্রেস্ট, সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ