• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সমন্বিত কর্মসূচির আহ্বান ডা. জুবাইদা রহমানের

আগামী ২৭-২৮ ও ২৯ ডিসেম্বর দক্ষিণ চাঁদপুর দারুল উলুম আশরাফিয়া মাদ্রাসার ৩২তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল/দৈনিক ক্রাইম বাংলা।।

এম নজরুল ইসলাম।। / ৪৬৫ পঠিত
আপডেট: শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪

এম নজরুল ইসলাম।।

ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার দক্ষিণ কেয়ামূল্যাহ সুনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দক্ষিণ চাঁদপুর দারুল উলুম আশরাফিয়া মাদ্রাসার ৩ দিন ব্যাপী বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল আগামী শুক্র, শনি ও রবিবার (২৭-২৮ ও ২৯ ডিসেম্বর ২০২৪) গুরিন্দা বাজার সংলগ্ন মাদ্রাসা মাঠে (মরহুম আলহাজ্ব মৌলভী হাবিবুর রহমান সাহেবের বাড়ি দরজায়) অনুষ্ঠিত হবে।

ওয়াজ মাহফিল প্রত্যেহ আসর নামাজ হতে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত চলবে।

মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব মাওলানা মানসুর আহাম্মেদ সাহেব বলেন, দক্ষিণ চাঁদপুর দারুল উলুম আশরাফিয়া মাদ্রাসা প্রতিষ্ঠালগ্ন থেকে এই ৩২ বছর তাফসীরুল কোরআন মাহফিল করে আসছি। এবারও দেশ বরেণ্য আলেম মাশায়েখগণ ওয়াজ নসিহত পেশ করবেন।
মাদ্রাসা সূত্রে জানা যায়, ৩ দিন ব্যাপি মাহফিলে ছদরে মাহফিল হিসেবে উপস্থিত থেকে মুফাস্সির কেরামগণ ওয়াজ ও নসিহত পেশ করবেন।

৩ দিন ব্যাপী মাহফিল এর প্রধান বক্তা হিসেবে বয়ান পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ,

হযরত মাও. মুফতী মীর মুহা. শামছুদ্দিন (বড়াইলী)। প্রতিষ্ঠাতা পরিচালক, মাদ্রাসায়ে আবু হুরায়রা (রাঃ) মডেল টাউন, কেরানীগঞ্জ, ঢাকা। (বয়ান পেশ করবেন ২৯ ডিসেম্বর)।

ওয়ায়েজিনে কেরামগন-
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ্ব হযরত মাওলানা হেদায়াতুল ইসলাম জিহাদী, সভাপতি, বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড, পটুয়াখালী।(বয়ান পেশ করবেন ২৮ ডিসেম্বর)

বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও খ্যাতিসম্পন্ন
হযরত মাওলানা মোহসেনুল কারীম (আল হাজারী) পরিচালক, মাদ্রাসায়ে আবু হুরায়রা (রাঃ), চরফ্যাশন। (বয়ান পেশ করবেন ২৭ ডিসেম্বর)

সভাপতিত্ব করিবেন ইত্তেহাদু ওলামাইল মাদারিসিল কওমীয়া, ভোলা জেলা সভাপতি,আলহাজ্ব মাওলানা আনাছ সাহেব দা.বা.।

এছাড়াও দেশবরেণ্য ওলামায়ে কেরামগণ ওয়াজ ও নসিহত পেশ করবেন।

দক্ষিণ চাঁদপুর দারুল উলুম আশরাফিয়া মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব মাওলানা মানসুর আহাম্মেদ সাহেব আগামী শুক্র, শনি ও রবিবার (২৭-২৮ ও ২৯ ডিসেম্বর ২০২৪) এর বার্ষিক ওয়াজ মাহফিলে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের দলে দলে যোগদান করে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ