• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ার লালন মাজারে হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী আখতারুজ্জামানের জামিন শুনানি ঘিরে আদালতে আইনজীবীদের হাতাহাতি আদালতে জামিন পেলেন না মেজর (অব.) আখতারুজ্জামান বিমানবন্দরে বিশৃঙ্খলা: একদিনের রিমান্ডে জামায়াত নেতা আখতারুজ্জামান মালয়েশিয়ায় প্রশিক্ষিত শ্রমিক পাঠানোর ওপরই গুরুত্ব দেওয়া হবে: শ্রমমন্ত্রী রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে সুইডেনের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্লু স্কাই স্কুলে ভর্তির খরচ কমানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর প্রস্তাবিত সাইবার আইনের খসড়া নিয়ে সাংবাদিকদের উদ্বেগের কারণগুলো কী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা মধ্যপ্রাচ্য সফরে মার্কিন সিনেটর ক্রিস মারফি

বিহার-ওড়িশা মালিকানা দাবি করে সোচ্চার হবে বাঙালী: রিজভী,,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ২০৫ পঠিত
আপডেট: শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪

শুক্রবার রাজধানীর গুলশান ২ নম্বর গোলচত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বক্তব্যেই বললেন, বাংলাদেশের বিভিন্ন এলাকার মালিকানা দাবি করে সম্প্রতি রিপাবলিক টিভি যেসব বক্তব্য প্রচার করছে তা যদি ভারতের বক্তব্য হয়, তাহলে ভবিষ্যতে বিহার-ওড়িশাসহ বাংলাদেশের নবাব শাসিত এলাকাগুলোর মালিকানা দাবি করে বাংলাদেশের মানুষ সোচ্চার হবে।

তিনি বক্তব্যেই আরও যোগ করে বলেন, সাম্প্রদায়িকতার ধুয়া তুলে আধিপত্য কায়েম করতে চায় বলেই শেখ হাসিনার পতনের পর থেকে ভারত বাংলাদেশের বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে। এ কারণে দেশটির সঙ্গে তাদের কোনো প্রতিবেশীর সম্পর্ক ভালো না।

রিজভী বলেন, বাংলাদেশের বিভিন্ন এলাকার মালিকানা দাবি করে সম্প্রতি রিপাবলিক টিভি যেসব বক্তব্য প্রচার করছে তা যদি ভারতের বক্তব্য হয়, তাহলে ভবিষ্যতে বিহার-ওড়িশাসহ বাংলাদেশের নবাব শাসিত এলাকাগুলোর মালিকানা দাবি করে বাংলাদেশের মানুষ সোচ্চার হবে

রিজভী বাণিজ্য নিয়ে বলেন, ভারত যদি তাদের আধিপত্যবাদের আচরণ পরিবর্তন না করে, তাহলে তাদের সঙ্গে বাংলাদেশের মানুষ ব্যবসা-বাণিজ্য করবে কি না সেটাও ভাবা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ