• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ার লালন মাজারে হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী আখতারুজ্জামানের জামিন শুনানি ঘিরে আদালতে আইনজীবীদের হাতাহাতি আদালতে জামিন পেলেন না মেজর (অব.) আখতারুজ্জামান বিমানবন্দরে বিশৃঙ্খলা: একদিনের রিমান্ডে জামায়াত নেতা আখতারুজ্জামান মালয়েশিয়ায় প্রশিক্ষিত শ্রমিক পাঠানোর ওপরই গুরুত্ব দেওয়া হবে: শ্রমমন্ত্রী রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে সুইডেনের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্লু স্কাই স্কুলে ভর্তির খরচ কমানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর প্রস্তাবিত সাইবার আইনের খসড়া নিয়ে সাংবাদিকদের উদ্বেগের কারণগুলো কী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা মধ্যপ্রাচ্য সফরে মার্কিন সিনেটর ক্রিস মারফি

নির্বাচনে জনগণ অতীত বর্তমান ভবিষ্যৎ বিচার করে সিদ্ধান্ত নিবেন: জামায়াত আমির,,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ২১১ পঠিত
আপডেট: শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪

শুক্রবার কুমিল্লা টাউন হল মাঠে মহানগর জামায়াতের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যেই বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনে জনগণ অতীত বর্তমান ভবিষ্যৎ বিচার করে সিদ্ধান্ত নিবেন কাকে তারা বেছে নিবেন। এসময় তিনি যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের আহবান জানান।

ডা. শফিকুর রহমান বক্তব্যেই আরও যোগ করে বলেন, ‘বাংলাদেশে সকল ধর্মের মানুষ তার ধর্মপালন করবে। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না।’

তিনি বলেন, দেশের বর্তমান সাম্প্রদায়িক পরিস্থিতি নিয়ে শফিকুর রহমান বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক দেশ নয়, বাংলাদেশ ভালোবাসার দেশ। এদেশের সকল ধর্মের বর্ণের মানুষ আমরা মিলেমিশে আছি, কারণ বাংলাদেশ আমাদের সবার। আমরা বাংলাদেশে কোন মেজরিটি মাইনরিটি মানি না, বাংলাদেশে যারা জন্মগ্রহণ করেছে তারা সবাই বাংলাদেশের গর্বিত নাগরিক। এই মাইনরিটি শব্দ বলে অন্যান্য ধর্মের ভাই-বোনদের ব্যবহার করে একটি গোষ্ঠী দেশের বাইরে থেকে তাদের স্বার্থ হাসিল করতে চায়। এখন আমাদের ভাই-বোনরাও এই ষড়যন্ত্র বুঝতে পেরেছেন তারাও সোচ্চার হয়েছেন। আপনারা দেখেছেন ভারতের হলুদ মিডিয়া যখন বাংলাদেশের বিরুদ্ধে নিকৃষ্ট যুদ্ধ শুরু করেছেন, মিথ্যা তথ্য ছড়াচ্ছে, তখন জগন্নাথ হল থেকে আমাদের হিন্দু ছেলেমেয়েরা বের হয়ে তার প্রতিবাদ করেছে।

জামায়াত ক্ষমতায় গেলে দুর্নীতি করবো না, দুর্নীতি করতেও দিবো না, দুর্নীতির মৃত্যু হবে সুনীতির জয় হবে বলেও মন্তব্য করেন তিনি।

এছাড়াও কুমিল্লা বিভাগ ও বিমানবন্দর বাস্তবায়নে সরকারের প্রতি জোর দাবি জানান এ জামায়েত নেতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ