• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সবুজ ভবিষ্যৎ গড়তে কলাপাড়ায় ২ হাজার ৩৪০টি গাছের চারা বিতরণ নিজের পালিত বলি মহিষের হামলায় প্রাণ গেল কৃষকের, শোকের ছায়া কলাপাড়ায় দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৯ দফা দাবি: ৩০ কিলোমিটারজুড়ে নজিরবিহীন মানববন্ধন প্রত্যয় আইডিয়াল স্কুলে বর্ণাঢ্য বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কালিগঞ্জে মাছের ঘেরের সামনে যুবকের মরদেহ, জমি-সংক্রান্ত বিরোধে হত্যার অভিযোগ পরিবারের প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকা প্রতিনিধিদলের বৈঠক: উন্নয়ন প্রকল্প, জ্বালানি সহায়তা ও রোহিঙ্গা ইস্যুতে গুরুত্ব হলি আর্টিজান হামলার ১০ বছর: সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে সাতক্ষীরায় জামায়াতের যুববিভাগের সচেতনতামূলক র‍্যালি বেইজিংয়ে শি জিনপিং–তারেক রহমান বৈঠক: বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার প্রত্যাশা বাংলাদেশের উন্নয়নে চীন থাকবে বিশ্বস্ত বন্ধু’—প্রধানমন্ত্রী তারেক রহমানকে শি জিনপিংয়ের আশ্বাস

বিদায় বলো না,এ আই রাজুর কণ্ঠে প্রকাশ পেল।

রিপোর্টার: / ৪৪৬ পঠিত
আপডেট: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০

বিনোদন ডেস্কঃগানে পথচলার শুরুটা করেছেন বাংলাদেশ টেলিভিশন আয়োজিত দেশের প্রথম রিয়েলিটি শো ‘নতুন কুঁড়ি’- তে পুরস্কার অর্জনের মাধ্যমে। শিল্পী হবার বাসনায় শিখেছেন গিটার। গানের প্রাতিষ্ঠানিক তালিম নিয়েছেন বুলবুল ললিতকলা একাডেমী এবং ওস্তাদ সঞ্জীব দে’র কাছে।তবে সংগীত বিষয়ক রিয়েলিটি শো ‘পাওয়ার ভয়েস’-এর দ্বিতীয় রানার আপ হয়ে আলোচনায় আসেন এ আই রাজু। সে থেকেই পথ চলছেন তিনি গানের ভুবনে। নিভৃতচারী এই গানের মানুষ নিরবে নিরবে গান তৈরি করেন। পছন্দমতো গান নিয়ে হাজির হন শ্রোতাদের সামনে।সে ধারাবাহিকতায় ৪ সেপ্টেম্বর প্রকাশ হয়েছে রাজুর নতুন গান ‘বিদায় বলো না’। শাহান কবন্ধের গীতিকবিতায় এ গানের সুর ও সংগীতায়োজন করেছেন গুণী শিল্পী বাপ্পা মজুমদার।এ প্রসঙ্গে রাজু বলেন, ‘আমি খুবই এক্সাইটেড গানটি নিয়ে। কারণ এই গানের সুর ও সংগীত করেছেন বাপ্পা মজুমদার দাদা। তিনি আমাদের প্রজন্মের কাছে দারুণ এক আবেগের নাম। তার সঙ্গে গান করতে পারাটা ক্যারিয়ারের জন্য বিশেষ কিছু মনে করছি। সেইসঙ্গে শাহান কবন্ধ এ দেশের সংগীতে অনেক শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন। তার লেখা এই গানে কণ্ঠ দিতে পেরে আনন্দিত আমি। আশা করছি ‘বিদায় বলো না’ মন ছুঁয়ে যাবে শ্রোতাদের।’স্টুডিও এআইআর’ নামের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ হয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ