• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সমন্বিত কর্মসূচির আহ্বান ডা. জুবাইদা রহমানের দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে রংপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর ফার্মেসিতে নকল ও ভেজাল ওষুধের ঝুঁকি, নজরদারি জোরদারের দাবি আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায়, বদলাতে পারে মহিলা ও শিশু মন্ত্রণালয়ের নাম হত্যা, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন, যুবসমাজের ন্যায়বিচারের দাবি সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক সশস্ত্র বাহিনী গড়ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবায় অনন্য দৃষ্টান্ত জেডআরএফ, বিশ্বজুড়ে মানবিকতার প্রতীক হওয়ার প্রত্যাশা ডা. জুবাইদার আমিনবাজারের বদলে যাওয়া চেহারা দেখে সন্তুষ্ট প্রধানমন্ত্রী, দেশজুড়ে সবুজায়নের আহ্বান জেডআরএফের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান

গোলের রেকর্ড, রামোসের ডিফেন্ডার হয়েও।

রিপোর্টার: / ৪৮৬ পঠিত
আপডেট: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০

দৈনিক ক্রাইম বাংলা ঃসার্জিও রামোস, স্পেন ফুটবল দলের বর্তমান অধিনায়ক। খেলেন সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে। রিয়াল মাদ্রিদেরও অধিনায়ক এবং সেন্ট্রাল ডিফেন্ডার। কিন্তু ডিফেন্ডার হলেও তিনি নিজে প্রতিপক্ষের ডিফেন্ডারদের জন্য এক মূর্তিমান আতঙ্ক। যে কোনো সময় আততায়ী হিসেবে হাজির হয়ে যেতে পারেন তিনি, আচমকা জালে জড়িয়ে দিতে পারেন বল।আচ্ছা! একজন ডিফেন্ডারের নামের পাশে গোলের সংখ্যা কত হতে পারে? এমনও অনেক ডিফেন্ডার আছেন, যারা সারাজীবন প্রতিপক্ষের স্ট্রাইকারদের গোল ঠেকিয়েই গেছেন শুধু, নিজের নামের পাশে একটি গোলও যোগ করতে পারেননি।কিন্তু সার্জিও রামোস একজন ডিফেন্ডার হয়েও রীতিমত গোলের রেকর্ড সৃষ্টি করে ফেলেছেন। তবে তার গোলের রেকর্ডটি ডিফেন্ডারদের মধ্যে। রোববার রাতে ইউক্রেনের বিপক্ষে জোড়া গোল করেছিলেন রামোস। সেই জোড়া গোল দিয়ে ডিফেন্ডার হিসেবে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছেন তিনি।উয়েফা নেশন্স লিগে ইউক্রেনের বিপক্ষে শুরুতে, ম্যাচের ৩ মিনিটে পেনাল্টি থেকে একটি গোল করেন তিনি। এরপর ২৯ মিনিটের সময় দুর্দান্ত এক হেডে আরেকটি গোল করেন তিনি। প্রথম গোল করে আর্জেন্টিনার বিখ্যাত ডিফেন্ডার ড্যানিয়েল পাসারেলার ২২ গোলের রেকর্ড স্পর্শ করেন রামোস। এরপর ২৯ মিনিটে হেড থেকে গোল করে ছাড়িয়ে যান পাসারেলাকে। ২৩তম গোল করে সৃষ্টি করেন আন্তর্জাতিক ফুটবলে একজন ডিফেন্ডার হিসেবে সর্বোচ্চ গোল করার রেকর্ড করেছেন বলে দেখা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ