• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সমন্বিত কর্মসূচির আহ্বান ডা. জুবাইদা রহমানের

খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম পুনর্মিলনীকে কেন্দ্র করে সংবাদ সম্মেলন/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২০৪ পঠিত
আপডেট: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম পুনর্মিলনীকে কেন্দ্র করে গৃহীত কর্মসূচি সম্পর্কে অবহিত করতে ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর ১২টায় কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

প্রথম পুনর্মিলনী উদযাপন পর্ষদের সদস্য সচিব রেজাউল করিম বাবলা সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে বলেন

প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানকে সফল করতে বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়েছে। আমাদের কর্মসূচির মধ্যে রয়েছে শোভাযাত্রা, উদ্বোধনী অনুষ্ঠান, শ্রদ্ধাভাজন সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব মু.ফয়জর আলী মিয়া এবং সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. করম আলী খান-কে ‘বিশেষ সম্মাননা স্মারক’ প্রদান, ২১ জন অবসরপ্রাপ্ত শিক্ষককে ‘শিক্ষাগুরু সম্মাননা’ প্রদান, ১২ জন কৃতি শিক্ষার্থীকে ‘আমাদের গৌরব সম্মাননা’ প্রদান। এ ছাড়া রয়েছে প্রথম পুনর্মিলনী স্মারক বৃক্ষ রোপন, স্মৃতিচারণ অনুষ্ঠান, অ্যালামনাই গঠন, ফানুস উৎসব, বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনা। ঢাকা এবং খুলনা থেকে আগত আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনা। ‘র‍্যাফেল ড্র’ লটারীর মাধ্যমে আমাদের এ আয়োজন সম্পন্ন হবে।

তিনি আরও বলেন, খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের পুনর্মিলনীকে শুধু আনন্দ-আয়োজন হিসেবে দেখলেই হবেনা। কলাপাড়া উপজেলার আঞ্চলিক ইতিহাসের জন্য এমন উদ্যোগ অনেক বেশি গুরুত্বপূর্ণ। এ বিদ্যালয় থেকে বিভিন্ন সময়ে যাঁরা পাশ করে বের হয়ে গেছেন, তাঁরা দেশ-বিদেশে প্রতিষ্ঠিত হয়েছেন। অনেকে সরকারি-বেসরকারি পর্যায়ে মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছেন। এ বিদ্যালয়ের ছাত্র কেউ কেউ জাতীয় রাজনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এসব নিয়ে আমরা সবাই গৌরব করতে পারি। সেসব প্রাক্তন শিক্ষার্থীরা বিদ্যালয়ের প্রথম পুনর্মিলনীতে অংশ নিবেন। আগামী দিনে কলাপাড়া উপজেলার উন্নয়ন অগ্রগতিতে এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ভূমিকা রাখবেন বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। স্থানীয় প্রশাসন, গণমাণ্য ব্যক্তিবর্গ এবং প্রাক্তন শিক্ষার্থীদের সকলের অংশগ্রহনে প্রথম পুনর্মিলনী ‘ইতিহাস’ হয়ে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ