• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি

ভোলায় সিরাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ হিফজুল কোরআন প্রতিযোগিতায় ইকরা বাংলাদেশ স্কুল এন্ড মাদরাসা’র সাফল্য/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২০৭ পঠিত
আপডেট: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

এম নজরুল ইসলাম।।

রবিবার (২৯ শে ডিসেম্বর) ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট বাজারের উত্তর মাথা, মা ও শিশু হসপিটাল সংলগ্ন দারসুল কুরআন মাদ্রাসা, ঢাকা এর সহযোগিতায় ,সিরাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ ভোলা জেলার উদ্যোগে ৭ম হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রশান্তিময় কোরআন ২০২৪ অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় বিজয়ী কোরআনের পাখিকে পুরস্কার প্রদান করা হয়।

প্রতিযোগিতা অনুষ্ঠানে হেফজুল কুরআন প্রতিযোগিতায় ১০ পারা গ্রুপের ৯২ জনের মধ্যে প্রথম স্থান অধিকার করেন ইকরা বাংলাদেশ স্কুল এন্ড মাদ্রাসার ছাত্র মুহা কামরুল ইসলাম এবং ৬ষ্ঠ স্থান অধিকার করেন আব্দুল মুমিন।
৫ পারা গ্রুপের ১২২ জন ছাত্রের মধ্যে ইকরা বাংলাদেশ স্কুল এন্ড মাদ্রাসার ছাত্র ৫ম স্থান অধিকার করেন মোঃ জোনায়েদ, ৬ষ্ঠ স্থান অধিকার করেন মাহমুদুল হাসান, ৭ম স্থান অধিকার করেন আব্দুল্লাহ আরাফাত সায়েম, ১৩ তম স্থান অধিকার করেন জোনাইদ বিন জাকির।


অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলার ইত্তেহাদের সম্মানিত সভাপতি জনাব আলহাজ্ব হযরত মাওলানা আনাস সাহেব, প্রধান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সিরাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর মাননীয় চেয়ারম্যান মহোদয় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন বিচারকগণ ও প্রতিনিধিগন,বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচালক, ওলামায়ে কেরামগনসহ বিভিন্ন মাদ্রাসার হাফেজগণ উপস্থিত ছিলেন।

এই সময় প্রধান অতিথি বলেন, আল্লাহ তোমাদেরকে কোরআন মুখস্ত করার সৌভাগ্য দান করেছেন। এ পবিত্র কোরআন আমাদের জীবনযাত্রার পথপ্রদর্শক, যাকে আল্লাহ সমস্ত মানবজাতির জন্য দিকনির্দেশনা হিসেবে পাঠিয়েছেন। কোরআনের সাথে আমাদের সম্পর্ক যত মজবুত হবে, ততই আমরা দুনিয়া ও আখিরাতে সফলতার পথে এগিয়ে যাব।
সব শেষে প্রধান অতিথি ও প্রধান উদ্বোধক বিজয়ী ছাত্রদের হাতে পুরস্কার তুলে দেন।

এই বিষয়ে দৈনিক বাংলার প্রতিবেদক ইকরা বাংলাদেশ স্কুল এন্ড মাদ্রাসার সুযোগ্য পরিচালক জনাব আলহাজ্ব ইস্রাফিল আলমের অনুভূতি জানতে চাইলে তিনি বলেন আমি আজ গর্বিত ও আনন্দিত আমার প্রতিষ্ঠানের সফলতার জন্য এবং পুরস্কারপ্রাপ্ত সকল শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকল শিক্ষকদের কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এবং দেশ বাসির কাছে দোয়া কামনা করছেন আল্লাহ তায়ালা যাতে তার এই মেহনতকে কবুল ও মন্জুর করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ