• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় বিএনপি সভাপতিকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, আইনি পদক্ষেপের ঘোষণা নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে

কলাপাড়ায় নূরানী মাদ্রাসার বোর্ড পরীক্ষায় সারাদেশের মধ্যে ২৩ নম্বর স্থান অর্জন করেছে হাফিজুর রহমান কায়েস/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২২৭ পঠিত
আপডেট: রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
0-0x0-0-0#

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

নূরানী মাদ্রাসার বোর্ড পরীক্ষার ৩য় শ্রেণীতে ২৩ নম্বর স্থান অর্জন করেছে কলাপাড়া ওসমানীয়া নূরানী কিন্ডারগার্টেন মডেল মাদ্রাসার ছাত্র হাফিজুর রহমান কায়েস। সারা দেশব্যাপী নূরাণী তালীমুল কুরআন চট্টগ্রাম বোর্ড পরীক্ষায় এ বছর মোট ৭ লক্ষ ২৭ হাজার ৭থশ ১৪ জন পরীক্ষার্থী অংশগ্রহন করেন। এ মাদ্রাসা থেকে মোট ৪ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহন করেন। এদের মধ্যে হাফিজুর ২৩ নম্বর স্থানসহ ৩ জন এ প্লাস ও অপরজন এ গ্রেড অর্জন করেছে। এ উপলক্ষে রবিবার (৫ জানুয়ারী) সকাল ১১ টায় কলাপাড়া পৌর শহরের শান্তিবাগ অবস্থিত মাদ্রাসার হল রুমে সংবর্ধনা, সবক প্রদান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

এসময় প্রধান অতিথি হিসেবে অবস্থিত ছিলেন কলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতীব মুফতী মো. সাইদুর রহমান। এতে সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার সভাপতি আলহাজ্ব আ: খালেক হাওলাদার। স্বাগত বক্তব্য রাখেন কলাপাড়া ওসমানীয়া নূরাণী কিন্ডারগার্টেন মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ ক্বারী মাওলানা আব্দুল মুমিন (চাপলী)। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মাও. মো. আল-আমিন, মাও. মো. অলিউল্লাহ, মুফতী ইয়ামিন, মাও আবু হানিফ, মুফতী নুরুল ইসলাম নূর, মুফতী আ: আজীজ তাজ, হাফেজ মো. আমিরুল ইসলাম, হাফেজ মো. আসাদুল্লাহ রিমন ও মাও. আ: হালিম। এসময় অত্র মাদ্রাসার ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও গনমাধ্যমকর্মীরাসহ গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ, কোরআনের সবক ও বিশেষ দোয়া মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ