• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি

যুবসমাজকে খেলাধুলায় নিয়োজিত রাখি এবং মাদককে না বলি- এফ মাহমুদ রিয়াদ/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২৩৩ পঠিত
আপডেট: শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫

এম জাফরান হারুন::

যুবসমাজকে খেলাধুলায় নিয়োজিত রাখি এবং মাদককে না বলি। মাঠে এসে ক্রিকেট – ফুটবল খেলি শরীর সুস্থ রাখি’- বলেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতিষ্ঠাকালিন যুগ্ম সাধারণ সম্পাদক বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল ও জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি এফ মাহমুদ রিয়াদ।

শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যার দিকে বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের হাজিরহাট যুবসমাজ ও সকল ব্যবসায়ীদের উদ্যোগে মাসব্যাপী আরাফাত রহমান কোকো স্মৃতি নাইট ফুটবল টুর্নামেন্ট- ২০২৪-২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়। যুবসমাজ খেলাধুলার মাধ্যমে মাদক থেকে বিরত থাকতে পারে। তাই আমাদের মাসব্যাপী এই খেলাধূলার আয়োজন।

পরে এস্কাটন সবুজ সংঘ দলের সাথে পটুয়াখালী সদর উপজেলা এফসি দলের ৫০ মিনিটের খেলার মধ্যদিয়ে নাইট ফুটবল টুর্নামেন্ট শুরু হয়। পরে ট্রাইবেকারে জয় লাভ করেন পটুয়াখালী সদর উপজেলা এফসি।

উদ্বোধনী অনুষ্ঠান ও খেলায় উপস্থিত ছিলেন, বাউফল উপজেলা বিএনপির সাবেক সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ রুস্তম আলী হাওলাদার, আদাবাড়িয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আজহার উদ্দীন খান প্রমূখ।

টুর্নামেন্টে ২০টি দল অংশ গ্রহণ করেন। আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ টুর্নামেন্টের সার্বিক তত্তাবধানে অংশগ্রহণ করেন আদাবাড়িয়া ইউনিয়ন ছাত্রদলের রাজু খান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ