• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত

বিশ্ব ইজতেমায় র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব এর মেডিকেল ক্যাম্প ও ফ্রি চিকিৎসা সেবা প্রদান/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২২২ পঠিত
আপডেট: শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫

মোশাররফ হোসাইন রাজু।।

টঙ্গীর ঐতিহাসিক তুরাগ পাড়ে আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে আজ ৩১ শে জানুয়ারি ২০২৫ সালের ৫৮তম বিশ্ব ইজতেমা। কোরআন ও হাদীসের মহান বাণী মানুষের নিকট পৌঁছে দেয়ার জন্য দাওয়াত ও মেহনতের সংগঠন তাবলীগ জামাতের শুরায়ি নেজামের ইজতেমা কে এবার সাজানো হয়েছে দুই পর্বে। প্রথম পর্ব ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি রবিবার পর্যন্ত। এবং দ্বিতীয় পর্ব ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। বুধবার আখেরি মুনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার ৫৮তম আসর।
সারা দেশ থেকে আগত লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসল্লিদের কে স্বাস্থ্য সেবা প্রদান করার জন্য রয়েছে সম্পূর্ণ ফ্রি মেডিকেল ক্যাম্প এবং দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক দল।
গতবারের ন্যায় এবারো টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে মেজর মোহাম্মদ আরাফাতুল ওসমানীর তত্ত্বাবধানে
র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব এর মেডিকেল ক্যাম্প ও ফ্রি চিকিৎসা সেবা প্রদান করার জন্য সুব্যবস্থা সম্পন্ন করা হয়েছে।


উদ্বোধনী দিনের শুভ সূচনা লগ্নে দৈনিক ক্রাইম বাংলা পত্রিকার সিনিয়র সাংবাদিক মোঃ মোশাররফ হোসাইন রাজু ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান রত খুবই অমায়িক ও আন্তরিক হাস্যোজ্জ্বল বিনয়ী এম.এ মোঃ নুরুল ইসলামের নিকট তাদের সার্বিক প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন আমাদের ফ্রি মেডিকেল ক্যাম্পে এবারও প্রস্তুত রয়েছেন অভিজ্ঞ চিকিৎসক মন্ডলী। এদের মধ্যে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন এম.এ ডলার হোসেন,এলএমএ মাহবুব সিদ্দিকী, এমএ রানা, মোঃ উজ্জল হোসেন, মোঃ হাবিবুর রহমান, মোঃ বিল্লাল হোসেন এবং মোঃ আল-আমিন সহ আরো অনেকে।
স্রস্টার সন্তুষ্টির উদ্দেশ্যে সৃষ্টির সেবায় তাদের এই অবদান দেশের গণমানুষের নিকট যেন চির স্মরনীয় হয়ে থাকে এমনটি ই আশাবাদ ব্যক্ত করে ইজতেমায় আগত সকল মুসল্লির সুস্বাস্থ্য ও দেশ বাসীর নিকট দোয়ার প্রত্যাশা করেন এমএ মোঃ নুরুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ