• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত

কলাপাড়ায় পূর্ব শত্রুতার জের ধরে পিটিয়ে যুবদল নেতাসহ দুইজনকে আহত/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২০২ পঠিত
আপডেট: শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
0-0x0-0-0#

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

কলাপাড়ায় পূর্ব শত্রুতার জের ধরে হাতুরি ও রড দিয়ে পিটিয়ে যুবদল নেতাসহ দুইজনকে আহত করার অভিযোগ পাওয়া গেছে। বুধবার দুপুরে উপজেলার লালুয়া ইউনিয়নের চিংগুরিয়া গ্রামে এ হামলার ঘটনাটি ঘটেছে। আহতরা হলেন ওই ইউনিয়নের ১ নং ওয়ার্ড জাতীয়তাবাদী যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. মাইনুদ্দিন হাওলাদার ও সদস্য ফরিদ হাওলাদার। আহতদের স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহত মাইনুদ্দিন হাওলাদার জানান, স্থানীয় রিয়াজ হাওলাদার, রাসেল খান, রজ্জব খা, সজিব খা, মিরাজ হাওলাদার, তাজিন হাওলাদার, নুরুল আলম হাওলাদার এবং বশির শিকদারের নেতৃত্বে ১৪-১৫ জনের একটি বাহিনী পূর্ব পরিকল্পিতভাবে তাদের উপর হামলা চালিয়ে দেশীয় হাতুরি ও রড দিয়ে পিটিয়ে গুরত্বর রক্তাক্ত ও জখম করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এবিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ করলে তাদের পাওয়া যায়নি।

কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল ইসলাম বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ