• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি মানবসেবার অঙ্গীকারে লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রিনে নতুন নেতৃত্ব কলাপাড়ায় ঘর থেকে ডেকে নিয়ে যুবককে মারধরের অভিযোগ, আহত মা-ছেলে হাসপাতালে

মাদারীপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সঙ্গে সংঘর্ষে নিহত ১ আহত ১০ জন/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২৩৮ পঠিত
আপডেট: সোমবার, ৩ মার্চ, ২০২৫

সুইটি আক্তার মাদারীপুর।

মাদাদীপুর সদর উপজেলার ঢাকা বরিশাল মহাসড়কে সমাদ্দার এলাকায়, যাত্রীবাহী একটি বাস ও ট্রাকের সঙ্গে সংঘর্ষে ঘটনায় ১ নারী নিহতসহ আহত হয়েছে ১০ জন। (০২.মার্চ সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মরিয়ম বিবি (৫৫) মাদারীপুর সদর উপজেলার সমাদ্দার এলাকার আজিজুল সরদারের স্ত্রী।

স্থানীয় ও মস্তফাপুর হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, মাদারীপুর থেকে ছেড়ে আসা টেকেরহাটগামী একটি লোকাল বাসের সঙ্গে বিপরীতমুখী একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ১ নারী নিহত সহ আহত হয় ১০ জন। আহত ব্যক্তিদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাদারীপুর সদর উপজেলার ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. সফিক বলেন, ‘মাদারীপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী একটি ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাস সড়কের পাশে খাদে পড়ে যায়,আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করেছি এবং আহত ব্যক্তিদের হাসপাতালে পাঠানো হয়েছে।’

মস্তফাপুর হাইওয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এ ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে, আহত হয়েছে ১০জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ