• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি

শহীদ মিনার ভেঙে বিদ্যালয়ের মাঠে স্টল নির্মাণের অভিযোগে সংবাদ সম্মলেন বরিশালের ঝালকাঠিতে।

রিপোর্টার: / ৪৬৪ পঠিত
আপডেট: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০

সৈয়দ রুবেল, ঝালকাঠি জেলা প্রতিনিধি:
ঝালকাঠি সুগন্ধা পৌর আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শহীদ মিনার ভেঙে ও স্কুলের খেলার মাঠ নষ্ট করে বানিজ্যিক স্টল নির্মাণের অভিযোগ উঠেছে ম্যানেজিং কমিটির সদ্য বিদায়ী সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শারমিন মৌসুমি কেকার বিরুদ্ধে।
১৮/০৯/২০২০ইং তারিখ শুক্রবার সকালে বিদ্যালয় সভাকক্ষে সংবাদ সম্মেলনে এ অভিযোগ তুলে ধরেন  প্রধান শিক্ষক রীতা মন্ডল।
প্রধান শিক্ষকের সাক্ষর জাল করে অবৈধ রেজুলেশন বানিয়ে দ্রুতগতিতে স্টল নির্মাণের কাজ শুরু করেন বলেও অভিযোগ করা হয় এই সংবাদ সম্মেলনে।  সংবাদ সম্মেলনে প্রধান শিক্ষক জানান,  চাপের মর্নিং মধ্যে রেখে শারমিন মৌসুমি কেকা তার পার্টনার বিএনপি নেতা আনিসুর রহমান তাপুকে সঙ্গে নিয়ে সব সময় স্কুলে আসা যাওয়া করতেন। তাপু টেবিলে বসে একটি পিস্তল বের করে ভয় দেখাতেন। গত ১৪ আগস্ট শহীদ মিনার ভেঙে স্টল নির্মাণের কাজ শুরু করলেও ভয়ে শিক্ষকরা কেউ প্রতিবাদ করতে পারেনি। পরবর্তীতে ম্যানেজিং কমিটির মেয়াদ শেষ হয়ে গেলে নতুন কমিটি এসে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়। এতে ক্ষিপ্ত হয়ে কেকা বিদ্যালয়, নতুন এডহক কমিটি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে বলে জানিয়েছেন তিনি।
আগামী ২১ ফেব্রুয়ারির আগেই বিদ্যালয় মাঠেই নতুন শহীদ মিনার নির্মাণের প্রতিশ্রুতি দেন প্রধান শিক্ষক। শহীদ মিনার ভাঙার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে বিদ্যালয়ের মানেজিং কমিটির (এডহক) সভাপতি গাজী সানাউল হক অভিযোগ করে বলেন , শরিমিন মৌসুমি কেকা স্থানীয় সংসদ সদস্য আমির হোসেন আমুর সুনাম ক্ষুণ্ন করে নানা ধরণের কাজ করে যাচ্ছেন। বিষয়টি সংসদ সদস্য জানতে পেরে নতুন কমিটি গঠনের ব্যাপারে প্রধান শিক্ষক রীতা মন্ডলকে নির্দেশ দেন। এ কমিটিতে থাকতে না পেরে কেকা স্কুলের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছেন।  সংবাদ সম্মেলনে বিদ্যালয়ের শিক্ষক ও অন্যান্যরা উপস্থিত ছিলেন বলে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ