• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

৫শ আইসিইউ নার্স পাঠাবে বাংলাদেশ করোনা দুর্যোগ মোকাবিলায় কুয়েতে।

রিপোর্টার: / ৫০৯ পঠিত
আপডেট: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০

আন্তর্জাতিক ডেস্কঃ করোনা দুর্যোগ মোকাবিলায় কুয়েতে ৫০০ জন ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) নার্স পাঠাবে বাংলাদেশ। প্রয়োজনীয় সংখ্যক আইসিইউ নার্স নিয়োগের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় থেকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সচিবের কাছে চিঠি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।১৭ সেপ্টেম্বর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার-৩ শাখার উপসচিব মো. আবু রায়হান মিঞা স্বাক্ষরিত ‘কুয়েত সরকার কর্তৃক বাংলাদেশ থেকে ১০০ জন আইসিইউ ডাক্তার ও ৫০০ জন আইসিইউ নার্স নিয়োগ বিষয়ে স্পষ্টিকরণ’ শীর্ষক চিঠিতে বলা হয়, করোনাকালীন দুযোর্গে ১০০ জন আইসিইউ ডাক্তার পাঠানোর সুযোগ নেই তবে স্বাস্থ্যসেবা বিভাগের নার্সিং সেবা-১শাখার ২০ আগস্টের চিঠির পরিপ্রেক্ষিতে ৫০০ জন আইসিইউ নার্স পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়।ইতোপূর্বে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার্সোনাল-৩ শাখার উপসচিব মোহাম্মদ আবু রায়হান মিঞা স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, বর্তমানে সারাবিশ্ব করোনা মহামারিতে বিপর্যস্ত। বাংলাদেশে এর মারাত্মক প্রভাব পড়েছে। এ দুর্যোগ মোকাবিলার জন্য বাংলাদেশ সরকার নতুন করে চিকিৎসক, নার্স নিয়োগ করেছে। করোনাকালীন সময়ে ১০০ জন আইসিইউ চিকিৎসক এবং ৫০০ জন নার্স বিদেশে পাঠানোর সুযোগ নেই মর্মে নির্দেশক্রমে অবহিত করা হলো। শেষ পর্যন্ত ৫০০ জন নার্স পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ