• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাত দফা দাবিতে ৩১ অক্টোবর খুলনা-কুষ্টিয়া অভিমুখে লংমার্চ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শপিং মল খোলার সময় বাড়ল দুর্গাপূজায় সরকারি ছুটি বাড়ল, মিলবে টানা পাঁচ দিন মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম ১০২ ডলার ছাড়াল ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি: থাকবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কূটনীতিকে আরও অর্থনীতিকেন্দ্রিক করার ওপর জোর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ উদ্যোগ নিচ্ছে সরকার: বাণিজ্যমন্ত্রী চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী সৌদি-আমিরাত সম্পর্ক: অভিন্ন স্বার্থে পুরনো দ্বন্দ্ব ভুলে এক কাতারে? ২০২৭ সালে রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল

দলের পূজারি না হয়ে, যারা কাজ করবে তাদের নির্বাচিত করুন: সারজিস,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৭৯ পঠিত
আপডেট: শনিবার, ৩১ মে, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম শুক্রবার দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জের চারমাথা মোড়ে আয়োজিত পথসভায় বললেন,

“এলাকার ক্ষমতাশীল বা কোনো মার্কা ও কোনো একটি দলের পূজারি না হয়ে যারা এলাকার কাজ করবেন, পাশে থাকবেন, আগামীতে তাদের নির্বাচিত করুন।”

সারজিস আলম আরও যোগ করে বলেন,

“মানুষকে সঠিক পথে আনতে, বোঝাতে ও সব দিক সংস্কার করতে কাজ করছি। জনগণের মতামত নিতে প্রত্যক এলাকায় পথসভা করছি। জুলাই আন্দোলন যেমন কোনো রাজনৈতিক দল দিয়ে হয়নি। সর্বস্তরের ছাত্র-জনতার অংশগ্রহণে স্বৈরাচার হাসিনা পালিয়ে গিয়েছিল। তেমনি এদেশের উন্নয়নে কোনো দল মার্কা না দেখে সবাইকে এগিয়ে আসতে হবে। প্রশাসন দলীয় লেজুড়বৃত্তি করতে গিয়ে আজ ইমেজ সংকটে পড়েছে।”

উত্তরাঞ্চল নিযে এনসিপির এ নেতা বলেন, “বিগত যারা ছিলেন তারা কোনো উন্নয়ন করেননি। কিন্তু উন্নয়নের জোয়ারের কথা শুনিয়েছেন। যেটুকু উন্নয়নের কাজ চলমান আছে, দীর্ঘদিন থেকে কাজ চললেও তারও সুফল পাচ্ছে না মানুষ। এলাকার সব সমস্যাগুলো আগে খুঁজে বের করতে হবে। তাহলেই সমাধানের রাস্তা পাওয়া যাবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ