• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু

বদলগাছীত দেউলিয়া গ্রামে ৩ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১৮৬ পঠিত
আপডেট: সোমবার, ২ জুন, ২০২৫

মোঃআসাদুজ্জামান (ভুট্টু),বদলগাছী(নওগাঁ) প্রতিনিধি:

মাদকের বিরুদ্ধে নিয়ন্ত্রণ আনতে আবারও সফল অভিযান পরিচালনা করলো বদলগাছী থানা পুলিশের একটি বিশেষ দল। গতকাল মধ্যরাতে একটি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তি নওগাঁর বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের দেউলিয়া গ্রামের দবির উদ্দিনের ছেলে মো.হাসিম রেজা (৪২)। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, দীর্ঘদিন ধরে ওই ব্যক্তি মাদক ব্যবসা ও বিক্রির সঙ্গে জড়িত ছিল। বর্তমানে সে নওগাঁ সদরের উকিলপাড়া ভাড়া বাসায় বসবাস করছিলো। বদলগাছী থানা এলাকায় এসে মাদক ব্যবসা পরিচালনা করছে। এমন সংবাদের ভিক্তিতে তাকে দেউলিয়া গ্রামের নিজ বাড়ী থেকে ৩ কেজি ২০০ গ্রাম গাঁজা সহ আটক করা হয়।

অভিযান পরিচালনাকারী দলের একজন কর্মকর্তা এসআই মনিরুল ইসলাম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে, তার নিজ বাড়ীতে গাঁজার একটি বড় চালান আসছে। পরে তাৎক্ষণিকভাবে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করি এবং তার কাছ থেকে ৩ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করি।”

আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশ আরও জানায়, এই চক্রের অন্য সদস্যদের খুঁজে বের করতে তদন্ত অব্যাহত রয়েছে।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, এই মাদক অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী হাসিম কে আজ দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দারা এই অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এবং মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ