Array তেহরানে বাংলাদেশিদের সরিয়ে নিচ্ছে সরকার, চালু করা হয়েছে হটলাইন নম্বর,,,,দৈনিক ক্রাইম বাংলা তেহরানে বাংলাদেশিদের সরিয়ে নিচ্ছে সরকার, চালু করা হয়েছে হটলাইন নম্বর,,,,দৈনিক ক্রাইম বাংলা – Daily Crime Bangla
  • শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় বিএনপি সভাপতিকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, আইনি পদক্ষেপের ঘোষণা নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে

তেহরানে বাংলাদেশিদের সরিয়ে নিচ্ছে সরকার, চালু করা হয়েছে হটলাইন নম্বর,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৭২ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

ইরান-ইসরায়েলের সাম্প্রতিক সংঘাত ক্রমেই তীব্র আকার ধারণ করেছে। এই উত্তপ্ত পরিস্থিতিতে তেহরানে অবস্থানরত বাংলাদেশি নাগরিক ও বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত ব্যবস্থা নিয়েছে সরকার। তেহরানে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কার্যক্রম শুরু করা হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) এক ব্রিফিংয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিক সাংবাদিকদের জানান, ইরানে মোট প্রায় দুই হাজার বাংলাদেশি নাগরিক রয়েছেন, যাদের মধ্যে আনুমানিক ৪০০ জন বসবাস করেন রাজধানী তেহরানে।

পররাষ্ট্র সচিব বলেন, “আমরা তাদের নিয়ে উদ্বিগ্ন, যারা তেহরানে আছে। তারা হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কার মধ্যে আছে। তাদের এবং আমাদের দূতাবাসে যারা কাজ করছেন, তাদের জন্য এখন কাজ করছি, যাতে এরা নিরাপদে থাকতে পারে।”

তেহরানে অবস্থানকারী নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যেতে অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে যারা চাইছেন, তাদেরকে সরিয়ে নেওয়ার পরিকল্পনাও নেওয়া হয়েছে। ইতোমধ্যে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছেন প্রায় ১০০ বাংলাদেশি নাগরিক।

এই বাংলাদেশিদের সঙ্গে আরও ৪০ জন দূতাবাসকর্মীকে সরিয়ে নেওয়ার কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন রুহুল আলম সিদ্দিক।

ইসরায়েল গত শুক্রবার (১৩ জুন) স্থানীয় সময় ভোররাত ৪টার পর থেকে ইরানের বিভিন্ন সামরিক ঘাঁটি ও কমান্ড কেন্দ্র লক্ষ্য করে হামলা শুরু করে। এতে যুদ্ধ পরিস্থিতির শঙ্কা আরও বেড়ে যায়।

এই পরিস্থিতিতে ইরানে অবস্থানরত বাংলাদেশি নাগরিক এবং তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে জরুরি যোগাযোগের জন্য হটলাইন চালু করেছে বাংলাদেশ সরকার।

সোমবার (১৬ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, তেহরানে বাংলাদেশ দূতাবাস এবং ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৃথক দুটি হটলাইন নম্বর চালু করা হয়েছে, যাতে যে কোনো প্রয়োজনে যোগাযোগ করা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ