• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাত দফা দাবিতে ৩১ অক্টোবর খুলনা-কুষ্টিয়া অভিমুখে লংমার্চ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শপিং মল খোলার সময় বাড়ল দুর্গাপূজায় সরকারি ছুটি বাড়ল, মিলবে টানা পাঁচ দিন মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম ১০২ ডলার ছাড়াল ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি: থাকবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কূটনীতিকে আরও অর্থনীতিকেন্দ্রিক করার ওপর জোর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ উদ্যোগ নিচ্ছে সরকার: বাণিজ্যমন্ত্রী চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী সৌদি-আমিরাত সম্পর্ক: অভিন্ন স্বার্থে পুরনো দ্বন্দ্ব ভুলে এক কাতারে? ২০২৭ সালে রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল

“হাসিনার পতনের পর যেখানে অপ্রীতিকর কোন ঘটনার খবর পেয়েছি, সেখানেই ছুটে গেছি”- বিএনপি নেতা হুমায়ুন কবির/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২৭৬ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

এম জাফরান হারুন:

“৫ই আগস্ট ফ্যাসিস্ট হাসিনার পতনের পর আমি যেখানে অপ্রীতিকর কোন ঘটনার খবর পেয়েছি, সেখানেই ছুটে গেছি। অথচ আমাকে অপ্রীতিকর ঘটনার সাথে জড়িয়ে দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে বলে এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন বাউফল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সাবেক সভাপতি মোঃ হুমায়ূন কবির।

হুমায়ুন কবির সাক্ষাৎকারে আরও বলেন, “আমাকে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে। আমার বিরুদ্ধে কোন অভিযোগই জেলা কমিটি প্রমাণ করতে পারেনি। মূলত আমি বিএনপিতে থাকলে কিছু চিহ্নিত নেতার সমস্যা হয়, এ কারণে পরিকল্পিত ভাবে আমার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।

জানা যায়, গত ১০ই আগস্ট পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবিরের বিরুদ্ধে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ এনে জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়া ও সদস্য সচিব তাকে সভাপতি পদ থেকে অব্যাহতি দেন। ১০ মাসের বেশি সময় ধরে তিনি পদবিহীন দলীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

বাউফলে পৌর বিএনপির অব্যাহতিকৃত সভাপতি হুমায়ুন কবিরকে স্বপদে বহাল রাখার দাবি জানিয়েছেন বিএনপি। তারা হুমায়ুন কবিরকে বিএনপির দুঃসময়ের কাণ্ডারি উল্লেখ করে হুমায়ুন কবির কে পদ ফিরিয়ে দেওয়ার দাবি জানান।

তারা বলেন, “হুমায়ুন কবির পতিত আওয়ামী লীগ সরকারের ১৭ বছর রাজপথের লড়াকু সৈনিক ছিলেন। পৌর শহরে হাসিনা বিরোধী সকল আন্দোলন তার নেতৃত্বে হয়েছে। তিনি বিএনপি করার অপরাধে কয়েক ডজন মামলার আসামি হয়েছেন। নির্যাতিত হয়েছেন, কারাভোগ করেছেন। দলের সুসময়ে তাকে মিথ্যা ও বানোয়াট অভিযোগ এনে দলীয় পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। আমরা তার অব্যাহতিপত্র প্রত্যাহারের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ