• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি কার্যালয়ের কাছে পরপর বিস্ফোরণ, গাংনীতে আতঙ্ক সংঘাত নয়, সমঝোতার রাজনীতিতে দেশ এগিয়ে নিতে হবে ঢাকার চারপাশের নদী রক্ষায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতিসংঘ সম্মেলনে রোহিঙ্গা সংকট ও জাতীয় স্বার্থকে গুরুত্ব দেওয়ার কথা জানালেন শামা ওবায়েদ জাতিসংঘে নতুন বাংলাদেশের বার্তা নিয়ে যাবেন প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির জনগণের অধিকার প্রতিষ্ঠায় রাজপথ-সংসদে আন্দোলনের ঘোষণা শফিকুর রহমানের কলাপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে প্রস্তুতি সভা মির্জা ফখরুল রাষ্ট্রপতি, রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব: সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব ও স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চায় সরকার: মাহ্দী আমিন

চেয়ারম্যান আক্তার হোসেন সার্ভেয়ারকে মারপিট করলেন লালমোহনে।

রিপোর্টার: / ৩৯৯ পঠিত
আপডেট: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০

লালমোহন প্রতিনিধিঃ লালমোহনে সার্ভেয়ার কবিরকে কালমা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন বাসায় ডেকে নিয়ে মারপিট করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ৪ অক্টোবর ২টা ৩০মিনিটের সময় কলেজের সামনে আক্তার চেয়ারম্যানের বাসায় এ ঘটনা ঘটে। লালমোহন ও তজুমুদ্দিন উপজেলা সার্ভেয়ার এসোসিয়েশনের সভাপতি সার্ভেয়ার কবির জানান, আমি দুপুরে উপজেলায় ছিলাম। সেখানে গিয়ে কামাল মেম্বার ও নওয়াব মেম্বার আমাকে বলে আপনাকে আক্তার চেয়ারম্যান সাব যেতে বলেছে। আপনি নাকি ওনার জমি মাপতে যাননি। আমি বললাম, উপজেলা চেয়ারম্যান সাবের সাথে একটা জমির সালিশিতে আছি, পরে যাবো। ওনারা আমাকে বললেন, আপনি যাবেন আর আসবেন। শুধু উনি একটু কথা বলবেন। পরে আমি ওনাদের সাথে গেলাম। বাসায় যাওয়ার পর আমাকে একটি রুমে নিয়ে আক্তার চেয়ারম্যান সাব চড়থাপ্পড় মারে এবং মারপিট করে। সেখানে কামাল মেম্বার ও নওয়াব মেম্বার ছিলেন।  সার্ভেয়ার কবির আরও বলেন, আমাকে হুমকি ধামকি দিয়েছে। এবিষয়ে জানতে চাইলে, চেয়ারম্যান আক্তার হোসেন বলেন, আমার জমি মাপের তারিখ দিয়ে সে আসেনি। এজন্য আমি তাকে রাগ   করেছি  । চড়থাপ্পড় দেইনি বলে সংবাদকর্মীদের জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ