• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫২ থানায় সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক উন্নয়ন সভার উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগরের চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী

ডুন’ পরিচালকের হাত ধরে ফিরছেন জেমস বন্ড,,,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৬৭ পঠিত
আপডেট: শুক্রবার, ২৭ জুন, ২০২৫

সেই ২০২১ সালে ‘নো টাইম টু ডাই’ দিয়ে শেষবারের মতো পর্দায় হাজির হয়েছিলেন দর্শকপ্রিয় চরিত্র জেমস বন্ড। দেখতে দেখতে ৫ বছর কেটে যাচ্ছে নতুন কোনো মিশনে দেখা যাচ্ছে না তাকে। ভক্তদের অপেক্ষার পালা শেষই হচ্ছে না। তার সঙ্গে আছে ড্যানিয়েল ক্রেগকে আর বন্ড হিসেবে না দেখার বেদনা এবং নতুন যিনি আসবেন তাকে স্বাগত জানানোর বিষয়টাও। অবশেষে জেমস বন্ডের নতুন সিনেমা নিয়ে নতুন তথ্য পাওয়া গেল। হয়তো ভক্তদের কিছুটা হলেও শান্ত করবে তথ্যগুলো। এরইমধ্যে জনপ্রিয় নির্মাতা দেনি ভিলনভকে নিশ্চিত করা হয়েছে পরবর্তী বন্ড সিনেমার পরিচালক হিসেবে। ‘ডুন’, ‘ব্লেড রানার ২০৪৯’ এবং ‘অ্যারাইভাল’-এর মতো প্রশংসিত চলচ্চিত্রের পরিচালক ভিলনভ নিজেই জানিয়েছেন, বন্ড সিনেমা নির্মাণ তার আজীবনের স্বপ্ন। সুখবরের পাশাপাশি রয়েছে দীর্ঘ প্রতীক্ষার ইঙ্গিত। কারণ দেনি ভিলনভ বর্তমানে ব্যস্ত আছেন ‘ডুন মাসায়া’ নিয়ে। তার শুটিং শুরু হচ্ছে গ্রীষ্মেই। এটি মুক্তি পাবে ২০২৬ সালের ডিসেম্বরে। অর্থাৎ বন্ড-চিত্রনাট্যে হাত পড়বে তার পরেই। সবকিছু ঠিক থাকলে নতুন জেমস বন্ড সিনেমা মুক্তি পেতে পারে ২০২৭ সালে। এখনও জানা যায়নি কে হবেন নতুন বন্ড। কারাই বা লিখছেন এর গল্প। ধারণা করা হচ্ছে, পরিচালকের নাম চূড়ান্ত হওয়ার পরই শুরু হবে গল্প লেখা। চিত্রনাট্য প্রস্তুতের পর জানা যাবে কে হবেন পরবর্তী ০০৭। দেনি ভিলনভ এক বিবৃতিতে বলেন, ‘শৈশবে বাবার সঙ্গে জেমস বন্ডের ছবি দেখা ছিল আমার প্রথম সিনেমা দেখার স্মৃতি। বন্ড আমার কাছে এক পবিত্র চরিত্র। তাকে নতুনভাবে পর্দায় ফিরিয়ে আনার দায়িত্ব আমার জন্য সম্মানের।’ এই ছবির নির্বাহী প্রযোজক হিসেবে থাকছেন ভিলনভের স্ত্রী তানিয়া লাপোয়াঁ। তিনি ‘অ্যারাইভাল’ এবং ‘ডুন: পার্ট টু’ ছবিগুলোতেও কাজ করেছেন। চলতি বছরের মার্চে প্রযোজক হিসেবে যুক্ত হন অ্যামি প্যাসকাল ও ডেভিড হেইম্যান। তারা জানান, ‘দেনি ছোটবেলা থেকেই বন্ড সিনেমার ভক্ত। এই ছবি তার স্বপ্ন, আর এখন তা আমাদেরও। এমন এক অসাধারণ নির্মাতার হাতে এই দায়িত্ব তুলে দিতে পেরে আমরা রোমাঞ্চিত।’ উল্লেখ্য, বন্ড সিরিজের দীর্ঘদিনের অভিভাবক মাইকেল জি. উইলসন ও বারবারা ব্রকোলি আর সম্পৃক্ত থাকছেন না। ফলে এক নতুন অধ্যায়ে প্রবেশ করছে বন্ড সিরিজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ