• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রিফাইন আওয়ামী লীগকে ফিরিয়ে আনার ষড়যন্ত্র চলছে: মিয়া গোলাম পরওয়ার ভারত-চীন সম্পর্ক ও ব্রিকস নিয়ে বড় বার্তা: মোদি-শি বৈঠক ইসরাইলকে কঠোর হুঁশিয়ারি এরদোগানের: তুরস্ককে ঘিরে কোনো চক্রান্ত বরদাস্ত করা হবে না মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা: সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান ব্রিকস নেতাদের শাহজালাল বিমানবন্দরে ৭৪ ভরি সোনা উদ্ধার, আটক ৩ পুলিশের পাঁচ ঊর্ধ্বতন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ড. ইউনূসের বিরুদ্ধে আরও অর্ধশত মামলা বিচারাধীন: কর ও শ্রম আদালতে আইনি লড়াই দিল্লিতে ব্রিকস সম্মেলন: এক ফ্রেমে হাস্যোজ্জ্বল মোদি, শি ও পুতিন গ্যাস সরবরাহ সংকট: যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানির পথে কাতার এআই নজরদারি ও ১০ লেনে উন্নীতকরণে বদলে যাচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ৪ জনকে পিটিয়ে আহত করার অভিযোগ লালমোহনে।

রিপোর্টার: / ৪২৫ পঠিত
আপডেট: বুধবার, ১৪ অক্টোবর, ২০২০

লালমোহন প্রতিনিধিঃ লালমোহনে জমি বিরোধের জের ধরে ৫জনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলা ধলী গৌর নগর ইউনিয়নের নতুন মসজিদ মিয়া পাড়া এলাকায় ১৪ অক্টোবর বিকালে এ ঘটনা ঘটে। জানা যায়, ধলী গৌর নগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মিয়া পাড়া এলাকার মৃত কয়ছর মেম্বারের ছেলে মতিউর তার মা জাহানারা ও বোন কুলসুম থেকে জমি কিনে। মতিউর ঢাকায় থাকে। তার ভাই মনজু জোরপূর্বক খরিদ জমি ও ওয়ারিশি জমি জোরপূর্বক দখল করে। বিভিন্নভাবে জমি ও বাগবাগিচার ক্ষতি করে। মতিউর ঢাকা থেকে এসে তার জমি দেখাশোনা করতে গেলে এতে মনজু ক্ষিপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে ঘটনার দিন বিকালে মনজু, আরিফ, সবুজ, আকলিমা, নিরু, মুকুলসহ আরো কয়েকজন মিলে লোহার রড,  লাঠিসোটা ও দা নিয়ে হামলা করে এলোপাতাড়ি মতিউরকে পিটিয়ে আহত করে। তাকে উদ্ধার করতে এলে বাচ্চু, রাহিমা ও মমতাজকে পিটিয়ে আহত ও রক্তাক্ত জখম করে। গুরুতর আহত ও রক্তাক্ত জখম মতিউর ও রাহিমাকে লালমোহন হাসপাতালে ভর্তি করা হয়েছে। মারপিটের সময় হামলাকারীরা মতিউর থেকে ৪০ হাজার টাকা, মোবাইল, বাচ্চু থেকে কিছু টাকা ও মহিলাদের স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। হামলাকারীরা মহিলাদের টানাহেঁচড়া করে শ্লীলতাহানি করে। আহতরা ন্যায় বিচার দাবী করেন ভুক্তভোগীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ