• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত

কলাপাড়ায় বিদ্যুৎ সঞ্চালন ষ্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৬৭ হাজার গ্রাহক অন্ধকারে/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১৯৯ পঠিত
আপডেট: সোমবার, ৪ আগস্ট, ২০২৫

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।।

কলাপাড়ায় পল্লী বিদ্যুত সমিতির জোনাল অফিসের বিদ্যুৎ সঞ্চালন ষ্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার বিকেল সাড়ে ৩ টার দিকে স্টেশনের ভোল্টেজ রেগুলেটরে বিকট শব্দে বিস্ফোরণ হয়ে আগুন ছড়িয়ে পড়ে। এসময় বিদ্যুৎ অফিসের কর্মকতার্ কর্মচারিরা আতকিংত হয়ে দিক বেদিক ছোটাছুটি করেন । মুহূর্তেই বন্ধ হয়ে যায় কলাপাড়া, কুয়াকাটাসহ পার্শ্ববর্তী তালতলী উপজেলার বিদ্যুৎ সংযোগ। খবর পেয়ে কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের দুথটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘন্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে কলাপাড়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছে বিদ্যুৎ গ্রাহকরা। বন্ধ রয়েছে উপজেলার সকল মিল, কলকারখানা। ইলিশের মৌসুম চললেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় উপজেলার বরফ কলগুলো বন্ধ রয়েছে। আগামী ২৪ ঘণ্টার ভিতর বিদ্যুৎ সংযোগ চালু না হলে এখানকার মৎস্য ব্যবসায়ীরা কোটি কোটি টাকার রফতানিকৃত মাছ নিয়ে চরম বিপাকে পড়বে বলে জানান ব্যবসায়ীরা।
কলাপাড়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম জয় প্রকাশ নন্দী জানান, এই বিদ্যুৎ সঞ্চালন স্টেশন থেকে পর্যটন কেন্দ্র কুয়াকাটা, মৎস্য বন্দর আলীপুর, মহিপুর ও পার্শ্ববর্তী তালতলী উপজেলায় বিদ্যুৎ সঞ্চালন হয়। হঠাৎ এ অগ্নিকাণ্ড অন্তত ৬৭ হাজার গ্রাহক বর্তমানে অন্ধকারে রয়েছে। কখন বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হবে সে বিষয়টিও নিশ্চিত করতে পারেননি তিনি।
তিনি আরও বলেন, কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বিষয়টি তদন্ত চলছে। এতে অন্তত অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
কলাপাড়া ফায়ার সার্ভিস এর স্ট্রেশন কর্মকর্তা শাহাদাত হোসেন জানান, তাদের দুটি ইউনিট আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণ রয়েছে। কিভাবে আগুন লেগেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ