• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর মিঠা পানির মাছে উত্তরবঙ্গের সাফল্য, রাজশাহী এখন দেশের অন্যতম বৃহৎ সরবরাহ কেন্দ্র বিশ্বচ্যাম্পিয়ন এমআইএসটি দলকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা, তরুণ উদ্ভাবকদের পাশে থাকার ঘোষণা সৌদি প্রতিরক্ষা জোটে যোগ মানেই ইরানবিরোধী অবস্থান নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তিন মাস পর আবার এলপিজির দাম বৃদ্ধি, ১২ কেজি সিলিন্ডার ৭০ টাকা বেড়ে ১,৫৯৮ টাকা

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়েছে ২২ কেজি ওজনের কোরাল/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১২৫ পঠিত
আপডেট: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে ২১ কেজি ৮০০ প্রাম ওজনের বিশাল একটি সামুদ্রিক কোরাল মাছ। শনিবার (১৬ আগস্ট) সকালে কুয়াকাটা মাছ বাজারের খান ফিসে বিক্রির জন্য নিয়ে আসলে স্থানীয় খলিল নামের এক ব্যবসায়ী ১৬০০ টাকা কেজি দরে ৩৪ হাজার ৮’শ ৮০ টাকায় মাছটি কিনে নেয়।
জেলে সূত্রে জানা গেছে, কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের লেম্বুর বন এলাকায় আজ সকালে জেলের জালে মাছটি ধরা পরে।
জেলে আল-আমিন বলেন , এত বড় মাছ পাবো সেটা ভাবতে পারিনি। প্রতিদিনের মতো বঙ্গোপসাগরে মাছ শিকারে গেলে সাগরে মাছটি ভাসতে দেখে জাল ফেলে মাছটি ধরে ফেলি। তবে মাছটি অসুস্থ অবস্থায় ছিলো বলে ধারণা করা যাচ্ছে।
মাছটির ক্রেতা কুয়াকাটা মাছ বাজারের ব্যবসায়ী মোঃ খলিল হাওলাদার জানান, সচারাচর এতো বড় মাছ পাওয়া যায় না। মাছটি পেয়ে জেলেরা খুবই আনন্দিত। ১হাজার ৭০০’শ টাকা কেজি দরে মাছটি কেঁটে এলাকায় বিক্রির কথা জানান।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে জেলেরা সমুদ্রে মাছ শিকার করতে নেমেছে। খুব স্বাভাবিকভাবেই জেলেদের জালে বড় মাছ ধরা পড়বে। জেলেরা সঠিকভাবে নিষেধাজ্ঞা পালন করায় শুধু কোরাল নয়, ইলিশসহ সামুদ্রিক অন্যান্য সব ধরনের মাছ জেলেদের জালে ধরা পড়বে বলে তিনি সাংবাদিকদের জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ