• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর মিঠা পানির মাছে উত্তরবঙ্গের সাফল্য, রাজশাহী এখন দেশের অন্যতম বৃহৎ সরবরাহ কেন্দ্র বিশ্বচ্যাম্পিয়ন এমআইএসটি দলকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা, তরুণ উদ্ভাবকদের পাশে থাকার ঘোষণা সৌদি প্রতিরক্ষা জোটে যোগ মানেই ইরানবিরোধী অবস্থান নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তিন মাস পর আবার এলপিজির দাম বৃদ্ধি, ১২ কেজি সিলিন্ডার ৭০ টাকা বেড়ে ১,৫৯৮ টাকা

কমলনগরে জমি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১২১ পঠিত
আপডেট: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

হাবিবুর রহমান,লক্ষীপুর প্রতিনিধিঃ

লক্ষীপুরের কমলনগর উপজেলায় দক্ষিণ চর মাটিন ইউনিয়নের ওলামা নগর এলাকায় রাতের অন্ধকারে এক ব্যক্তির জমি দখল করে জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে উপজেলা চর মাটিন ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ইব্রাহীম ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় ভূক্তভোগী মোঃ মাইনুদ্দিন কমলনগর প্রেসক্লাবের সাংবাদিকের কাছে লিখিতো অভিযোগ করেন।

ঘটনাটি ঘটেছে উপজেলার ৪নং চর মাটিন ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ওলামা নগর এলাকায়। অভিযোগে অভিযুক্ত ইব্রাহীম একই ইউনিয়নের মাওলানা নুরুল করিমের ছেলে। তার সাথে সঙ্ঘবদ্ধ হয়ে জমি দখল করে নেন,সফিক উল্যাহ মাষ্টার বাড়ির মাওলানা নুরুল আমির,পিতা অজি উল্যাহ।ইসমাইল হোসের,পিতা নুরুজামান।আবুল কালাম, পিতা মুছা।মোহাম্মদ উল্যাহ, পিতা নুরুল আমির। আহম্মাদ উল্যাহ, পিতা নুরুল আমির। রফিক, পিতা ফয়েজ আহম্মেদ। ও ইসমাইলের ছেলে রায়হানসহ আরও কয়েকজন সহযোগীও জড়িত বলে অভিযোগ উঠেছে।

মাইনুদ্দিন তার ক্রয়কৃত জমির দলিল খতিয়ান ও নামজারি সাংবাদিক কে দেখান, যে তার দলিলে সাবেক মৌজা আরএস ও ডিএস খতিয়ানের মৌজা ১০৩৯ নং দাগ ১০৯৬,খতিয়ান ৯৭২ দাগ১০৯৯ বর্তমান ৪৭৯ নং খতিয়ান ভুক্ত ১০৯৪ দাগে হাল রিভিশন মৌজা ৯৭৬ নং ডিপি খতিয়ানে ৩০৪৬ দাগে ৫২ শতাংশ জমিন নগদ টাকা ক্রয় করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মাইনুদ্দিন চাকুরির সুবাদে রামগতি চরসীতা দারুচ্ছুন্নাহ রহমানিয়া দাখিল মাদ্রাসা অবস্থান করছিলেন। হঠাৎ মোবাইল ফোনে এক প্রতিবেশীর মাধ্যমে জানতে পারেন,রাতের অন্ধকারে কেউ তার জমি ট্যাক্টার টলি দিয়ে বালু ভরাট করে সেখানে রাস্তা তৈরি করে ফেলেছে। পরে তিনি বাড়িতে ফিরে এসে দেখেন, রাতের আঁধারে ইব্রাহিম ও তার সহযোগীরা তার পুরানো বাড়ির জমি বালু ভরাট করে রাস্তা নির্মাণ করেছেন। এসময় বাধা দিতে গেলে তারা তাকে হুমকি দেন। পরে তিনি মিডিয়ার কাছে অভিযোগ দায়ের করেন।

মাইনুদ্দিন বলেন, “ইব্রাহিমের লোকজন আমার বহু গাছ কেটে জমি দখল করে রাস্তা বানিয়েছে। এমনকি রাতের অন্ধকারে বালু ভরাট করে আমার জমি দখল করেছে।আমি খবর পেয়ে বাঁধা দিতে আসলে আমাকে মেরে পেলার হুমকি দেয় পরে আমি জানে বাঁচার ইচ্ছায় সেখান থেকে স্থান ত্যাগ করি।

এ বিষয়ে অভিযুক্ত ইব্রাহীম বলেন, “এলাকার কিছু মানুষ চলাচলের রাস্তা না থাকায় বাড়ির সবাই মিলে নিজেরাই রাস্তা তৈরি করেছেন। আমি এতে জড়িত নই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ