• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর মিঠা পানির মাছে উত্তরবঙ্গের সাফল্য, রাজশাহী এখন দেশের অন্যতম বৃহৎ সরবরাহ কেন্দ্র বিশ্বচ্যাম্পিয়ন এমআইএসটি দলকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা, তরুণ উদ্ভাবকদের পাশে থাকার ঘোষণা সৌদি প্রতিরক্ষা জোটে যোগ মানেই ইরানবিরোধী অবস্থান নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তিন মাস পর আবার এলপিজির দাম বৃদ্ধি, ১২ কেজি সিলিন্ডার ৭০ টাকা বেড়ে ১,৫৯৮ টাকা

কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১৯৪ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

কুয়াকাটা সমুদ্র সৈকতে আবারও ভেসে এলো একটি মৃত পুরুষ ইরাবতী ডলফিন। প্রায় ৬ ফুট দৈর্ঘ্যের ডলফিনটির শরীরের বেশিরভাগ অংশে চামড়া উঠে গেছে। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর দেড়টার দিকে সৈকতের ঝাউবন এলাকায় ডলফিনটি দেখতে পাওয়া যায়। খবর পেয়ে মৃত ডলফিনটি দেখতে স্থানীয়রাসহ পর্যটকরা ভিড় জমায় সেখানে।
উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন (উপরা) সদস্য কে এম বাচ্চু জানান, ওই এলাকা দিয়ে যাবার পথে প্রথমে মৃত ডলফিনটি তার নজরে আসে। সরকার ও গবেষণা প্রতিষ্ঠানগুলো ডলফিনের মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধান করার দাবি করেন।
গবেষকদের মতে, নৌযান, মাছ ধরার জাল ও জেলেদের কার্যক্রমই এসব মৃত্যুর বড় কারণ। পাশাপাশি নদী ও মোহনার দূষিত পানি, যেমন শিল্পবজর্য, প্লাস্টিক ও তেলও হুমকি তৈরি করছে। তারা স্থানীয় সচেতনতা বৃদ্ধি এবং ডলফিন অভয়ারণ্য এলাকায় জাল ব্যবহারে সীমাবদ্ধতার আহ্বান জানিয়েছেন।
কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জানান, “২০২৫ সালে এ পর্যন্ত কুয়াকাটা সৈকতে ৬টি মৃত ডলফিনের দেখা মিলেছে। আমরা চাই কর্তৃপক্ষ এগুলোর প্রকৃত মৃত্যুর কারণ উদঘাটন করুক।চ্
বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা কে এম মনিরুজ্জামান বলেন, ঘটনাস্থলে টিম পাঠানো হয়েছে। মৃত ডলফিনটিকে মাটি চাপা দেয়া হয়েছে যাতে দুর্গন্ধ ছড়াতে না পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ