• রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
*প্রধানমন্ত্রীর প্রথম মালয়েশিয়া সফর ঘিরে প্রবাসী বাংলাদেশিদের উচ্ছ্বাস, শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসী বৈধকরণের প্রত্যাশা জনগণই বিএনপির শক্তি, ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না’—দিনাজপুরে ডা. এ জেড এম জাহিদ হোসেন আর্মি স্টেডিয়ামে ক্ষুদে ফুটবলারদের উচ্ছ্বাস, নান্দাইল দলের হারেও আবেগাপ্লুত তথ্য প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে জনশক্তি রপ্তানিতে ধস, তিন মাসে বিদেশগামী কর্মী কমেছে ৪১ শতাংশ মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে’—পুলিশকে কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর গবেষণা ও উদ্ভাবনভিত্তিক দক্ষ মানবসম্পদ গড়তে হবে’—টেক্সটাইল সম্মেলনে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন ১৮ ঘণ্টার অভিযানে বাথরুমের ফলস সিলিং থেকে গ্রেপ্তার প্রযোজক আবুল বাশার মামুন, কোটি টাকার প্রতারণার অভিযোগ চীন সফরে শি জিনপিং ও লি কিয়াংয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান তিন মাসে যে উন্নয়ন হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি’—গজারিয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুন্সীগঞ্জের উন্নয়নে একাধিক প্রকল্পের উদ্বোধন, অবকাঠামো সম্প্রসারণে কাজ করছে সরকার: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

‘শিগগিরই পৌরসভার সব গুরুত্বপূর্ণ স্থানে ওয়েস্ট বাস্কেট স্থাপন করা হবে’- পৌর প্রশাসক আমিনুল ইসলাম/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১৩৩ পঠিত
আপডেট: বুধবার, ২০ আগস্ট, ২০২৫

এম জাফরান হারুন::

পটুয়াখালীর বাউফল পৌরসভার উদ্যোগে ‘নগর অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পের আওতায় দরপত্রের মাধ্যমে সংগ্রহ করা ওয়েস্ট বাস্কেট পৌরসভার বিভিন্ন প্রতিষ্ঠানে বিতরণ করা হয়েছে।

বুধবার (২০ আগস্ট) দুপুরের দিকে পৌরসভা ভবন প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাসুদ উল আলম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “পরিষ্কার-পরিচ্ছন্ন নগর পরিবেশ গড়ে তোলা শুধু পৌরসভার একার দায়িত্ব নয়, বরং এটি সকল নাগরিকের যৌথ দায়িত্ব। পৌরসভা কর্তৃক ওয়েস্ট বাস্কেট বিতরণ উদ্যোগ নগরকে পরিচ্ছন্ন রাখতে সহায়ক হবে। তাই প্রতিটি নাগরিককে সচেতন হয়ে ময়লা-আবর্জনা নির্ধারিত স্থানে ফেলতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক আমিনুল ইসলাম। তিনি বলেন, “নগরবাসীর জীবনমান উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। শিগগিরই পৌরসভার সব গুরুত্বপূর্ণ স্থানে ওয়েস্ট বাস্কেট স্থাপন করা হবে।”

এ সময় বাউফল পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ